back to top
Saturday, May 30, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপাশে হুমায়ুন, রাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি মাদ্রাসা ঐক্য মঞ্চ’-র

পাশে হুমায়ুন, রাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি মাদ্রাসা ঐক্য মঞ্চ’-র

“দাবী না মানলে রোজা অবস্থায় আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।” সোমবার ‘ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্ড আন এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চ’-র রাজ্য সম্পাদক পলাশ রম এই হুঁশিয়ারি দেন। ভরতপুরের বিধায়ক তথা জে.ইউ.পি এর চেয়ারম্যান হুমায়ুন কবির সর্বতোভাবে সমর্থন জানান আন্দোলনকারীদের।

আজ অবস্থান বিক্ষোভ মঞ্চে আসেন হুমায়ুন কবির। তিনি বলেন, মাদ্রাসা দফতরের পূর্ণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বলে শিক্ষকরা রাস্তায় ৬২ দিন শুয়ে আছে। মাননীয়া চাইলে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা অবিলম্বে সুরাহা হয়ে যাবে। কারন এই সরকারের একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট। মাদ্রাসা শিক্ষা বিশেষত সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজের শিক্ষার প্রতি এই বঞ্চনাকে মাননীয়ার সংকীর্ণতা বলে তিনি অভিযোগ আনেন।

সংগঠনের সম্পাদক পলাশ বলেন, সামনে রমজান মাস। সরকার যদি রোজা শুরুর আগে আমাদের দাবিগুলো মান্যতা না দেন তাহলে আমরা এখানেই রোজা পালন করবো এবং মুখ্যমন্ত্রীকে আমাদের অবস্থান মঞ্চে ইফতারের জন্য আমন্ত্রণ জানাবো।

Author

আরো পড়ুন:  সরকারি কর্মীদের ওপর কড়া নির্দেশিকা নবান্নের , সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যম নিয়ে জারি কঠোর নির্দেশিকা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments