ভোটযন্ত্র ও গণনায় লুঠের অভিযোগ রেখেই নয়া মুখ্যমন্ত্রীকেশুভেচ্ছা জানালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।
কুনাল সামাজিক মাধ্যমে লিখেছেন, “বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা। ভোটার তালিকা, ভোট মেশিন এবং গণনা লুঠ, এনিয়ে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট বক্তব্য আছে। তবে যেহেতু নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, তাই শুভেচ্ছা থাকল।
নতুন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে অভিনন্দন ও শুভেচ্ছা। দলের প্রথম বিধায়ক, বর্ষীয়ান, অভিজ্ঞ, জননেত্রীর পুরনো সহযাত্রী। তৃণমূলের ডেপুটি লিডার অসীমা পাত্রকে অভিনন্দন ও শুভেচ্ছা। নিজের পারফরমেন্সে নিজের জোরে নিজের গুরুত্বে এই পদ পেয়েছেন। উনি লড়াকু, ঝাঁঝালো নেত্রী। বিরোধী পক্ষের মুখ্যসচেতক ফিরহাদ হাকিমকে অভিনন্দন ও শুভেচ্ছা। দলের দীর্ঘদিনের সৈনিক, প্রশাসন-সংগঠনে অভিজ্ঞ।”
এই পোস্ট প্রকাশ্যে আসার তিন ঘন্টা বাদে, রাত পৌনে নটায় ১১৪টি প্রতিক্রিয়া এসেছে। এর প্রায় সব কটিতেই রাজনৈতিকভাবে কুনালকে ব্যঙ্গ করা হয়েছে। এ ছাড়াও, প্রশ্ন উঠেছে তিনি চৌরঙ্গী কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন না জানানোয়। সুদীপ-নয়নার সঙ্গে কুনালের শীতল সম্পর্কের কথা সবার জানা। জয়ের পর নয়নাকে অভিনন্দন না জানানোর সেটাই কারণ কিনা, প্রশ্ন উঠেছে তা নিয়েও।


Recent Comments