back to top
Saturday, April 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিCM Mega Road Show: মালদহে মুখ্যমন্ত্রীর মেগা রোড শো, প্রচারে তৃণমূলের ঝড়

CM Mega Road Show: মালদহে মুখ্যমন্ত্রীর মেগা রোড শো, প্রচারে তৃণমূলের ঝড়

নিজস্ব সংবাদদাতা: আজ মালদহে জোরদার প্রচারে নামছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই টানা দু’দিন ধরে জনসভা করে তিনি জেলার রাজনৈতিক আবহে বেশ তাপমাত্রা বাড়িয়ে তুলেছেন। শনিবার সেই প্রচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে মালদহ শহরে রোড শো করার কথা রয়েছে তাঁর।

দলীয় সূত্রে জানা গিয়েছে, রোড শোর আগে মানিকচক, রতুয়া-মালতিপুর এবং গাজোলে একাধিক জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেল প্রায় তিনটে নাগাদ ইংলিশবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে শহরে রোড শো শুরু হবে। রাজমহল রোডের রবীন্দ্রমূর্তির সামনে থেকে যাত্রা শুরু করে ফোয়ারা মোড়, নেতাজি মোড় হয়ে ফুলবাড়ি পাকুড়তলা মোড় পেরিয়ে কবি সুকান্ত মোড়ে গিয়ে শেষ হবে এই কর্মসূচি।

এর আগে মুর্শিদাবাদ সফর সেরে মালদহে এসে বৈষ্ণবনগরে সভা করেন মমতা। পরদিন দক্ষিণ ও উত্তর দিনাজপুরে সভা সেরে আবার মালদহে ফিরে মঙ্গলবাড়ির তাঁতিপাড়া মাঠে জনসভা করেন তিনি। সেখানে দলের প্রার্থী ও স্থানীয় নেতৃত্বের পাশাপাশি পুরসভার কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে কথাও বলেন মুখ্যমন্ত্রী।
গত লোকসভা নির্বাচনে মালদহে আশানুরূপ ফল না হওয়ায় এবারের ভোটে যাতে সেই পরিস্থিতি না ফেরে, সে বিষয়ে বিশেষ জোর দেন তিনি। কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশও দেন।

সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গরমের মধ্যেও উপস্থিত সাধারণ মানুষকে অভিনন্দন জানান এবং অতীতের কিছু ঘটনার স্মৃতিচারণ করেন। পাশাপাশি বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি স্পষ্ট বার্তা দেন—তৃণমূলই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এবং মানুষের পাশে থাকবে।

Author

আরো পড়ুন:  Drone Near CM Helicopter: মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন নিয়ে প্রশ্ন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments