back to top
Monday, August 17, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনৈতিকতার প্রশ্নে তৃণমূল ছাড়ার ঘোষণা মানস ভুঁইয়ার, ধেয়ে এলো সমালোচনার স্রোত

নৈতিকতার প্রশ্নে তৃণমূল ছাড়ার ঘোষণা মানস ভুঁইয়ার, ধেয়ে এলো সমালোচনার স্রোত

অশোক সেনগুপ্ত

নৈতিকতার প্রশ্নে মানস ভুঁইয়ার তৃণমূল ছাড়ার ঘোষণায় সামাজিক মাধ্যমে ধেয়ে এলো নেটনাগরিকদের সমালোচনার স্রোত। এই পোস্ট প্রকাশ্যে আসার সাত ঘন্টা বাদে, রবিবার ভোর সাড়ে পাঁচটায় প্রতিক্রিয়া এসেছে ৮৬৭টি।

ওই পোস্টে লেখা, “আমার শিক্ষা, আমার জীবন, আমার আদর্শ বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাচ্ছে না। তাই আমি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলাম: তৃণমূল ছেড়ে জানালেন মানস ভুঁইয়া”।

প্রতিক্রিয়ায় প্রেমাশিস চ্যাটার্জী লিখেছেন, “এটাও এক অসাধারণ বহুরূপী।” সুধাংশু লেখর মণ্ডল লিখেছেন, “খুব সুন্দর সিদ্ধান্ত। তবে আপনার অভিযোজন ক্ষমতা অসীম এটা অস্বীকার করার নয়।” পঙ্কজ দে লিখেছেন, “চুরি-চামারি ধমকানো চমকানো লাগানো ক্ষ্যাপানোর সম্ভাবনা শেষ হয়েছে তাই আমি পদত্যাগ করলাম।”

দেবজিৎ চ্যাটার্জী লিখেছেন, “এই কথাটা বলা উচিত ছিলো আপনি যখন যেখানে সুবিধা পেয়েছেন সেইদিকে চলে গেছেন আর কামিয়েছেন”। অশোক চক্রবর্তী লিখেছেন, “এ হলো ঘুরায়ে ঘুরায়ে আড়াই প্যাঁচ,মানে জিলিপির প্যাঁচ।” রামেন্দু ঘোষ লিখেছেন, “এ হলো ঘুরায়ে ঘুরায়ে আড়াই প্যাঁচ,মানে জিলিপির প্যাঁচ।”

Author

আরো পড়ুন:  Real Time Tracker: ‘ভরসার শপথ’ পূরণে কতটা এগোলো শুভেন্দু সরকার? প্রতিশ্রুতির বাস্তব চিত্র ঘিরে জোর রাজনৈতিক চর্চা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments