back to top
Saturday, April 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিNew District Magistrate of Malda: মালদায় নতুন জেলাশাসকের দায়িত্বে রাজনভীর সিং কাপুর

New District Magistrate of Malda: মালদায় নতুন জেলাশাসকের দায়িত্বে রাজনভীর সিং কাপুর

জয়িতা প্রামাণিক

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে মালদা জেলায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল করা হয়েছে। নতুন জেলাশাসক (ডিএম) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আইএএস অফিসার রাজনভীর সিং কাপুর। নির্বাচন কমিশনের নির্দেশে সম্প্রতি এই বদলি কার্যকর হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রশাসনিক মহলের মতে, রাজনভীর সিং কাপুর একজন অভিজ্ঞ ও দক্ষ আধিকারিক। এর আগে তিনি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব সামলেছেন এবং কর্মদক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন। নতুন দায়িত্ব নেওয়ার পর মালদা জেলার সার্বিক প্রশাসন, উন্নয়নমূলক কাজ এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সুষ্ঠভাবে পরিচালনার দায়িত্ব তাঁর ওপরই থাকবে।

জেলার বাসিন্দাদের আশা, নতুন জেলাশাসকের নেতৃত্বে উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়বে এবং প্রশাসনিক পরিষেবা আরও স্বচ্ছ ও দ্রুত হবে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই হবে নতুন জেলাশাসকের প্রধান লক্ষ্য।

নতুন প্রশাসনিক দায়িত্বে রাজনভীর সিং কাপুরের হাত ধরে মালদা জেলার প্রশাসনিক কাজে আরও গতি আসবে বলেই আশা জেলা প্রশাসনের।

Author

আরো পড়ুন:  TMC Leader Arrested: ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বহরমপুরে তৃণমূল নেতা ধৃত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments