back to top
Saturday, June 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSujit Bose Arrest: দাপুটে তৃণমূল নেতা সুজিত বসুর গ্রেফতারে উত্তাল নেটদুনিয়া

Sujit Bose Arrest: দাপুটে তৃণমূল নেতা সুজিত বসুর গ্রেফতারে উত্তাল নেটদুনিয়া

অশোক সেনগুপ্ত

গ্রেফতার হলেন সদ্যপ্রাক্তন মন্ত্রী, প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু। একটি বহুল প্রচারিত বাংলা অনলাইনের প্রথম পোস্ট সামাজিক মাধ্যমের দেওয়ালে আসার ৪০ মিনিট বাদে রাত ১০টায় প্রতিক্রিয়া এসেছিল ১ হাজার ১০০। লাইক ও শেয়ার হয়েছিল ৮ হাজার ৫০০ এবং ৫০০। এর পর ড়াতে এবং মঙ্গলবার সংখ্যাগুলো লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে।

প্রতিক্রিয়াগুলোয় ৯৫ শতাংশে হর্ষ। সঙ্গে নানা ধরণের প্রতীকি হাস্যমুখ। বিষাদ খুঁজতে দূরবীন লাগবে। রাধিকা মিত্র লিখেছেন, “ভোটের পর এক উইকেট পরলো ..এখনও অনেক বাকি!”

সৌভিক সামন্ত লিখেছেন, “এবারে শ্রীভূমির থিম তাহলে ‘পাড়ার ছেলে গেছে জেলে’!”
সমীর মুজরায় লিখেছেন, “মনে হয় পুজোর আগেই জামিনে বেরিয়ে আসবে আর থিম হবে ‘এভাবেও ফিরে আসা যায়’। ফারুক হোসেন লিখেছেন, “চোরদের থেকে মানুষ ধীরে ধীরে মুক্তি পাচ্ছে।” মিলি ভট্টাচার্য লিখেছেন, “উফ ফাটাফাটি!”

অরিন্দম মুখার্জি লিখেছেন, “শুরু হল উইকেট পড়া কিন্তু প্রতিক্রিয়া আসবে এটা রাজনৈতিক প্রতিহিংসা, শোনার জন্য প্রস্তুত থাকুন
বিপ্র এন ভট্টাচার্য লিখেছেন, “আস্তে আস্তে এক এক করে ঢুকবেন। কেউ ধাক্কাধাক্কি করবেন না, লম্বা লাইন আছে।” দেবব্রত ঘোলে লিখেছেন, “খেলা শুরু হয়ে গেল। প্রথম বল থেকে উইকেট পড়া শুরু!” পার্থসারথী ঘোষ লিখেছেন, “এখনও অনেক বাকি, উত্তেজিত হবেন না! চোর ধরা সবে শুরু!”

বৈশাখী সাধুখাঁ লিখেছেন, “ধীরে ধীরে লাইন দিয়ে আসুন, কেউ অযথা ধাক্কাধাক্কি করবেন না। সবাইকেই প্রবেশের সুযোগ দেওয়া হবে।”
শুভব্রত কর লিখেছেন, “এই বেশ ভালো। স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে জেলে রওনা। কিছু দিন থাকলে স্লিম ফিগার।” খাদিমুল ইসলাম লিখেছেন, “এগ রোল বিক্রি থেকে থেকে কিভাবে হাজার কোটি টাকা হলো হিসাবটা দিয়ে বাড়ি চলে আসো!” সুদীপ্তা সাহা দাম লিখেছেন, “সব বেড়াল বের হবে মনে হচ্ছে!”

রূপা পাল লিখেছেন, “এনার প্রশ্রয়ে যেসব ইঞ্জিনিয়াররা দুহাতে কামিয়েছে, তাদের খোঁজ করে তাদেরও গ্রেপ্তার করা হোক দুর্নীতির দায়ে। বিধাননগর কর্পোরেশনে এমন বহু ইঞ্জিনিয়ার আছে (নাম জানি) যারা এনার পদলেহন করে কোটিপতি শুধু নয়, কোটি, কোটি, কোটি পতি। এই সরকার যাওয়ার আগে পর্যন্ত সেইসব ইঞ্জিনিয়ারদের এই সুজিত বসুর নাম ভাঙিয়ে খেতে দেখেছি।”

আরো পড়ুন:  ভোটের মুখে খবরের সম্প্রচার,ইসি-কে সতর্কতামূলক চিঠি

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments