back to top
Sunday, April 19, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSIR: হাইকোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে তারা সন্তুষ্ট, মন্তব্য শীর্ষ আদালতের

SIR: হাইকোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে তারা সন্তুষ্ট, মন্তব্য শীর্ষ আদালতের

রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আবহে এসআইআর (West Bengal SIR Supreme Court Hearing) সংক্রান্ত মামলায় ফের শুনানি হল সুপ্রিম কোর্টে (SIR Supreme Court)। বুধবারের এই শুনানিতে শীর্ষ আদালত জানাল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে তারা সন্তুষ্ট। আদালতের মতে, ৭ এপ্রিলের মধ্যেই সমস্ত আপত্তির নিষ্পত্তি হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এদিন বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে বিপুল সংখ্যক আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। প্রায় ৪৭ লক্ষ মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেও আদালতকে জানানো হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই শীর্ষ আদালত আপাতত সন্তোষ প্রকাশ করেছে।

ফর্ম-৬ সংক্রান্ত বিতর্ক এই শুনানিতে উঠে আসে। রাজ্যের আইনজীবী অভিযোগ করেন, বিপুল সংখ্যক ফর্ম-৬ জমা পড়ছে, এমনকি এক ব্যক্তি একদিনে প্রায় ৩০ হাজার আবেদন জমা দিয়েছেন বলেও দাবি করা হয়।

এর উত্তরে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যায় এবং যে কেউ তা করতে পারেন। সমস্ত আবেদন যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও আদালতকে জানানো হয়।

Author

আরো পড়ুন:  SIR: এসআইআর পরিস্থিতি খতিয়ে দেখতে সিইও অফিসে বড় বৈঠক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments