back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবিচারব্যবস্থার উপর ধারাবাহিকভাবে আক্রমণ চালানোর অভিযোগ শুভেন্দুর

বিচারব্যবস্থার উপর ধারাবাহিকভাবে আক্রমণ চালানোর অভিযোগ শুভেন্দুর

রাজ্যে বিচারব্যবস্থার উপর ধারাবাহিকভাবে আক্রমণ চালানো হচ্ছে এবং এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অতীতের বিভিন্ন ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বিচারপতিদের বিরুদ্ধে হুমকি, আদালত প্রাঙ্গণে অশান্তি এবং তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার ঘটনা বারবার সামনে এসেছে।

তিনি সুজাপুরের ঘটনাকে ‘সংগঠিত অপরাধ’ বলে উল্লেখ করে দাবি করে বলেন যে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব জড়িত। তিনি অবিলম্বে সংশ্লিষ্টদের গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি অভিযোগ করেন যে নির্বাচন চলাকালীন বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। প্রশাসনের একটি অংশ নিরপেক্ষভাবে কাজ করছে না।

সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ দাবি করেন যে রাজ্যে পরিবর্তনের পক্ষে জনমত স্পষ্ট এবং আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে।

Author

আরো পড়ুন:  ‘নতুন যুগে’ ১০ দফা সুপারিশ তথাগত রায়ের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments