back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: 'সালেমনের মা'-এর মতো ‘তমন্নার মা’ নামে কবিতা হতে পারে

Assembly Election 2026: ‘সালেমনের মা’-এর মতো ‘তমন্নার মা’ নামে কবিতা হতে পারে

বাবর আলির মেয়ে সালেমন তার মায়ের খোঁজে কলকাতা শহরের অলিগলিতে ঘুরে বেড়াত। এ রকম একটা ভাবনার জেরেই কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন তাঁর বিখ্যাত কবিতা ‘সালেমনের মা’। ‘তমন্নার মা’ নামে কি এযুগের কোনও কবি কবিতা লিখবেন? তমন্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে সিপিএম। আর সেই মনোনয়ন নিয়ে শনিবারও দলে চলছে চাপা অসন্তোষ।

নির্বাচনের দামামা বাজতেই তপ্ত হয়ে উঠেছে জেলা রাজনীতি। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে কালীগঞ্জের সিপিএম কার্যালয়। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশের কর্মী-সমর্থকরা। সেই রোষে ব্যাপক ভাবে ভাঙচুর চালানো হয়। সিপিএমের দলীয় কার্যালয়। অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

প্রসঙ্গত মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় থাকা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম পার্টি প্রাথী করেছে। জয় নিয়ে আশাবাদী হয়ে সাবিনা জানিয়েছেন – ‘জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। লড়াই জারি থাকবে। মেয়ের আত্মার শান্তির জন্য মানুষের কাজ করবো।’ এরপর আচমকা কালীগঞ্জে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর চালায় দলের একাংশ।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: তৃণমূলের প্রার্থীতালিকা ২০২৬: সাংবাদিক, আইনজীবী থেকে যুবনেতা— নজর কাড়লেন কোন নতুন মুখেরা?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments