
(কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ শান্তা দত্ত (দে) জানালেন অশোক সেনগুপ্তকে)

“আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠলো আলোক- মঞ্জরী …..”
…. কিন্তু হঠাৎই আলোক মঞ্জরী থেমে গিয়ে বেজে উঠলো বিষাদের সুর……বাঙালির সব থেকে বড় আনন্দোৎসবে……… !
এ কেমন দেশ? মানুষের নির্ভেজাল আনন্দ করার অধিকার নেই……?!

বছর ভর শাকান্ন খেয়ে টাকা জমিয়ে ছেলেমেয়েদের নতুন জামা কিনে দেয় অনেক সাধারণ মানুষ…. শুধু এই দিনগুলোর জন্য……! আর সেই নতুন জামা পরে ওরা শুয়ে আছে মর্গে….. হেতলানো শরীর নিয়ে…..! TV r পর্দায় বেঁচে থাকা পরিবারবর্গের বাঁধ ভাঙ্গা কান্না…. অসহায় দৃষ্টি…..অনেক প্রশ্ন…….. কেন হলো এমন?প্রশাসনের কি কোন দায়বদ্ধতা নেই নাগরিকদের জন্য? প্রিয়জন হারানোর কি কোনো ক্ষতিপূরণ হয় ?

…আজ ঘটে যাওয়া ঘটনার পর সবাই ছুটে যাচ্ছেন……কেন আগে যাননি? আগেই বড় পুজো গুলোর সব আয়োজন সঠিক আছে কিনা বিশেষজ্ঞ কমিটি বানিয়ে সরজমিনে দেখে নেওয়া যেত না?? আগের অপদার্থ সরকার করেনি কোনো দিন তো কি হয়েছে……? তারা তো বিদেয়ে হয়েছে…… এখন নতুন সরকার…..! অনেক নতুন কাজ করছে….! বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছোট ছোট ফুটপাতের দোকান….. ফুটপাতের সৌন্দর্যের জন্য……. রাস্তায় রামধনু রঙ …… (বিজ্ঞানসম্মত কিনা না ভেবেই)….. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে নাগা সাধুদের জড়ো করা…. মতে না মিললেই বুক স্টল ভেঙ্গে দেওয়া…….গনতান্ত্রিক দেশে এ গুলো খুব জরুরী কাজ…….!!

আর মানুষের নিরাপত্তা….? মানুষের নির্ভেজাল আনন্দ করার অধিকার…? মানুষের থেকে সুন্দর কি আছে????
এই মুহূর্তে বেশির ভাগ পুজো কমিটি গুলো তৃণমূলী জামা ছেড়ে গেরুয়া পরে চট জলদি সবাই বিজেপি/আর এস এস……. প্রশাসনও দ্রুত দল বৃদ্ধিতে খুশি……এরা সবাই আপনজন…..এদের সবার ওপরেই আস্থা……!

আর এই আস্থারই আজ মর্মান্তিক ফল……….!
অবাক লাগে যখন কিছু নিরপেক্ষ মানুষ সকাল থেকে শুভেচ্ছা জানায় মুঠো ফোনে… ” শুভ সপ্তমী”….! মনোভাবটা ঠিক এমন….”আমার তো কিছু হয়নি”…. আশ্চর্য! আরে যে কারুরই তো হতে পারতো…….!

আমার দাদা বৌদিই তো একদিন আগে ঐ চোর বাগানের পুজো দেখতে গিয়ে মুক্তারাম বাবু স্ট্রিট সংলগ্ন সরু গলিতে ৯০ মিনিট থিকথিকে ভীড়ে দাঁড়িয়েছিল….. কি কারণ না VIP দের পূজা পরিক্রমা ইত্যাদির জন্য সাধারণ নাগরিকদের প্রতিমা দর্শন ‘সাময়িক ‘ ভাব বন্ধ রাখা হয়েছিল…. কিন্তু বিনা নোটিশে…..!!…..ওরা অসুস্থ বোধ করেছিল….. কিন্তু নড়াচড়ার উপায় নেই….. কেবল এই ভাবে পদপিষ্ট হয়ে যায়নি “কপাল জোরে”……।

এই ভাবেই কপাল ঠুকে বাস করি ” মোরা তীর্থ- বরদ বঙ্গে”…….
জানি ঐ তাজা প্রাণ গুলো আর ফিরে আসবে না…… আমরা প্রশাসনের কাছে জবাবদিহি চাইছি…… কেন হলো? কে কে দায়ী ? কি করলে ঠেকানো যেত এই বিপদ…….?

শেষ করবো সেই বিপ্লবী সাধুর কথা দিয়ে……
“একটা সমাজ খারাপ হয়ে যায় শুধু মাত্র খারাপ লোকেদের জন্য নয়…… ভালো লোকেদের নিরপেক্ষতার জন্য……নীরবতার জন্য….।”
ভাবুন/ভাবো…….. আমরা কি নীরবই থেকে যাবো সব দেখেশুনেও……???
১৮/১০/২০২৬


Recent Comments