back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিদলের ভরাডুবির পর বিস্ফোরক ক্ষোভ! অভিষেকের বিরুদ্ধেই আঙুল তুললেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী...

দলের ভরাডুবির পর বিস্ফোরক ক্ষোভ! অভিষেকের বিরুদ্ধেই আঙুল তুললেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু

রাজ্যে ক্ষমতা হাতছাড়া হতেই অন্দরের ক্ষোভ যেন একে একে সামনে আসতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের। দীর্ঘদিন ধরে চেপে থাকা অসন্তোষ এবার প্রকাশ্যে বিস্ফোরণের রূপ নিচ্ছে। সেই আবহেই দলের অন্যতম শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।সংবাদমাধ্যমের সামনে কার্যত ক্ষোভে ফেটে পড়ে তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, দলের বর্তমান পরিস্থিতির জন্য একজনকেই দায়ী করা যায়—আর তিনি হলেন অভিষেক ব্যানার্জি।

কৃষ্ণেন্দুর কথায়, “একজন ব্যক্তি দলটাকে তিলে তিলে শেষ করে দিলেন।” এই মন্তব্যে কার্যত রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।তিনি আরও দাবি করেন, তৃণমূলকে যেভাবে কর্পোরেট সংস্থার মতো পরিচালনা করা হচ্ছিল, তা বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে একেবারেই খাপ খায় না।

তাঁর মতে, দলীয় সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়ার অন্যতম কারণ এই কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ এবং তৃণমূল স্তরের নেতাদের মতামত উপেক্ষা করা।রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর এই ধরনের প্রকাশ্য ক্ষোভ দলীয় অন্দরের ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে যখন নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠছে, তখন তা ভবিষ্যতে দলের সাংগঠনিক কাঠামোর ওপর কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

Author

আরো পড়ুন:  অন্নপূর্ণা যোজনার টাকার ব্যাপারে আশ্বস্ত করলেন শুভেন্দু-অগ্নিমিত্রা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments