back to top
Sunday, April 19, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিবিধLPG Crisis: উজ্জ্বলা সংযোগ থাকলেও গ্যাস ভরানোর সামর্থ্য নেই, মাটির উনুনেই ভরসা...

LPG Crisis: উজ্জ্বলা সংযোগ থাকলেও গ্যাস ভরানোর সামর্থ্য নেই, মাটির উনুনেই ভরসা সাধারণ মানুষের

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী এলাকায় ক্রমশই প্রকট হয়ে উঠছে রান্নার গ্যাসের সঙ্কট। বাজারে গ্যাসের অভাবের পাশাপাশি বেআইনি কালোবাজারির অভিযোগও উঠছে। অভিযোগ, খোলাখুলি গ্যাস না থাকলেও গোপনে বেশি দামে—প্রায় ২৩০০ থেকে ২৪০০ টাকায়—সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।

গ্যাসের এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে রান্নার গ্যাস। ফলে অনেক পরিবারই আবার পুরনো মাটির উনুনে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। শুধু বাড়িতেই নয়, হোটেল ও চায়ের দোকানেও গ্যাসের বদলে কাঠ বা খড়ি ব্যবহার করে রান্না করতে দেখা যাচ্ছে।

এলাকার এক আদিবাসী বৃদ্ধা, লুদগি মার্ডি জানান, কয়েক বছর আগে সরকারি প্রকল্পের মাধ্যমে গ্যাস সংযোগ পেলেও এখন আর সেই গ্যাস ব্যবহার করা সম্ভব হচ্ছে না। সিলিন্ডারের দাম এতটাই বেড়েছে যে পুনরায় গ্যাস ভরানো তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে আবার মাটির উনুনেই রান্না করতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরাও একই সমস্যার সম্মুখীন। ত্রিমোহিনীর এক ব্যবসায়ী নীতিশ বসাক জানান, গ্যাসের দাম বৃদ্ধির কারণে দোকান চালানো কঠিন হয়ে পড়েছে। তাই তিনি মাটির উনুন ব্যবহার শুরু করার উদ্যোগ নিয়েছেন।

গ্যাসের আকাল ও কালোবাজারির কারণে অনেক ছোট ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ আবার বিকল্প হিসেবে কাঠ বা গাছের ডালপালা জ্বালিয়ে রান্না করছেন।

Author

আরো পড়ুন:  Violence at NRS Hospital: ভোররাতে এনআরএসের ইমার্জেন্সিতে হামলা, চরম নিরাপত্তাহীনতায় কাজ বন্ধের হুমকি পিজিটিদের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments