back to top
Thursday, August 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিএপ্রিলে পশ্চিমবঙ্গে ভোটের সম্ভাবনা, খতিয়ে দেখল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

এপ্রিলে পশ্চিমবঙ্গে ভোটের সম্ভাবনা, খতিয়ে দেখল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

আগামী এপ্রিল মাসেই রাজ্যে চার দফায় হতে পারে বিধানসভা নির্বাচন (Assembly election in West Bengal)৷ ফল ঘোষণাও হবে এপ্রিলেই৷ সূত্রের খবর, মঙ্গলবার দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ (full bench) সেরকমই ইঙ্গিত দিয়েছে৷

সূত্রের খবর, এ দিনের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দু দফায় বা তিন দফায় রাজ্যে ভোটের প্রস্তাব দেন। পশ্চিমবঙ্গে যে এক দফায় ভোটগ্রহণ সম্ভব নয়, তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে৷

মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে রাজ্যে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। গোটা এপ্রিল মাসজুড়ে ভোট হবে৷ গণনাও এপ্রিল মাসেই শেষ করে দেওয়া হবে। রাজ্যের ভৌগোলিক মানচিত্রকে দেখে কোন এলাকায় কবে ভোটগ্রহণ হবে, তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে নির্বাচন কমিশন।

Author

আরো পড়ুন:  নির্বাচনী জ্বরে তপ্ত দক্ষিণবঙ্গ(South Bengal) : শাসক-বিরোধী দ্বন্দ্বে রক্তাক্ত রাজপথ, কড়া নজরদারিতে কমিশন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments