back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমালদায় বিচারকদের আটকে রাখার ঘটনায় ধৃত ১৮

মালদায় বিচারকদের আটকে রাখার ঘটনায় ধৃত ১৮

মালদায় বুধবার গভীর রাত পর্যন্ত বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের এবং গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি-সহ ১৮ জন অভিযুক্ত। তাঁদের সকলকেই বৃহস্পতিবার পেশ করা হয়েছে মালদা জেলা আদালতে।

এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
ভিডিও কনফারেন্সে রীতিমত আক্রমণাত্মক মেজাজে দিল্লি থেকে হুঁশিয়ারি দেন। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের সিইও ও সংশ্লিষ্ট আধিকারিকরা। জ্ঞানেশবাবুর মূল কথা ছিল একটাই, “আমি আবারও বলছি, মালদহের মতো ঘটনা যেন কোথাও না হয়। যদি হয়, তবে সংশ্লিষ্ট আধিকারিকদের কাউকে ছাড়া হবে না। আমাদের অ্যাকশন চাই।”

বৈঠকে ভিআইপির (রাজনৈতিক নেতা হোক বা তার বাইরের কেউ) নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন সিইসি। তিনি সাফ জানান, “নিরাপত্তার নামে গুন্ডা-মস্তানরা যেন সুবিধা না পায়। যাঁদের প্রকৃত প্রয়োজন, রিভিউ করে তাঁদেরই নিরাপত্তা দিতে হবে।” বিশেষ করে বিচার বিভাগীয় আধিকারিক বা ‘জুডিশিয়াল অফিসার’দের নিরাপত্তার ওপর জোর দিয়েছেন তিনি। কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত এই আধিকারিকদের ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: মেদিনীপুরে দেওয়াল লিখন ঘিরে বিতর্ক, ধর্মের ভিত্তিতে ভোটের আহ্বানে রাজনৈতিক তরজা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments