back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনবান্নে বড় রদবদল: মন্ত্রিসভার নতুন দফতর বণ্টন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কার হাতে কোন...

নবান্নে বড় রদবদল: মন্ত্রিসভার নতুন দফতর বণ্টন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কার হাতে কোন মন্ত্রিত্ব? দেখে নিন এক নজরে

রাজ্যের প্রশাসনিক চালচিত্রে মস্ত বড় রদবদল ঘটিয়ে মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বণ্টন করল পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। ভারতের সংবিধানের ১৬৬ নম্বর অনুচ্ছেদের ৩ নম্বর ধারা মেনে রাজ্যপালের অনুমোদনের পর বুধবার, ১০ জুন ২০২৬ তারিখে নবান্নের (Nabanna) স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সমন্বয় শাখা থেকে এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ১৩ মে ২০২৬ তারিখে জারি করা আগের বিজ্ঞপ্তিটি বাতিল করে এই নতুন তালিকা পেশ করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)।
বর্তমান প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল এবং জনমুখী করে তুলতে ১৯ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং ১৯ জন রাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নতুনভাবে দফতর সাজিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রী ও ক্যাবিনেট মন্ত্রীদের নতুন তালিকা

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজের নিয়ন্ত্রণে রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর, পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর এবং অন্যান্য যে সমস্ত দফতর কাউকে বণ্টন করা হয়নি।
বাকি ক্যাবিনেট মন্ত্রীদের (Cabinet Ministers) তালিকা নিচে দেওয়া হলো:

  • শ্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik): উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর।
  • শ্রী অশোক কীর্তনীয়া (Ashok Kirtania): খাদ্য ও সরবরাহ দফতর এবং সমবায় দফতর।
  • শ্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh): পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এবং কৃষি বিপণন দফতর।
  • শ্রী ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu): আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতর।
  • শ্রীমতী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul): নগরোন্নয়ন ও পুরনগরোন্নয়ন দফতর।
  • শ্রী দীপক বর্মন (Dipak Barman): বিদ্যালয় শিক্ষা দফতর, আবাসন দফতর এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতর।
  • শ্রী তাপস রায় (Tapas Roy): শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতর, সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং শিল্প পুনর্গঠন দফতর এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দফতর।
  • ডঃ শঙ্কর ঘোষ (Dr. Shankar Ghosh): সংসদীয় বিষয়ক দফতর এবং পর্যটন দফতর।
  • শ্রী মনোজ কুমার ওরাওঁ (Manoj Kumar Oraon): বন দফতর এবং পরিবেশ দফতর।
  • শ্রী অর্জুন সিং (Arjun Singh): শ্রম দফতর এবং পরিবহণ দফতর।
  • শ্রী গৌরী শঙ্কর ঘোষ (Gouri Sankar Ghosh): অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতর।
  • শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay): উচ্চশিক্ষা দফতর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।
  • শ্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta): অর্থ দফতর।
  • ডঃ কল্যাণ চক্রবর্তী (Dr. Kalyan Chakraborti): তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতর এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর।
  • ডঃ শরদ্বত মুখোপাধ্যায় (Dr. Sharadwat Mukherjee): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।
  • শ্রী অরূপ কুমার দাস (Arup Kumar Das): সেচ ও জলপথ দফতর।
  • ডঃ অজয় কুমার পোদ্দার (Dr. Ajay Kumar Poddar): জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং পূর্ত দফতর।
  • শ্রী দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal): কৃষি দফতর।
আরো পড়ুন:  Rahul Sinha: তোলাবাজি ও কাটমানির সংস্কৃতির তীব্র সমালোচনা রাহুল সিনহার

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী (Ministers of State – Independent Charge)

তিনজন হেভিওয়েট নেতাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দফতরের ব্যাটন দেওয়া হয়েছে:

  1. শ্রীমতী মালতী রাভা রায় (Smt. Malati Rava Roy): নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর এবং প্রোগ্রাম মনিটরিং দফতর।
  2. শ্রী রাজেশ মাহাত (Shri Rajesh Mahata): প্রাণীসম্পদ বিকাশ দফতর এবং মৎস্য চাষ দফতর।
  3. ডঃ ইন্দ্রনীল খাঁ (Dr. Indranil Khan): যুব কল্যাণ ও ক্রীড়া দফতর এবং ক্রেতা সুরক্ষা দফতর।

রাষ্ট্রমন্ত্রী (Ministers of State)

প্রশাসনিক কাজে মন্ত্রীদের সহায়তা করতে মোট ১৯ জন রাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে। তাঁদের তালিকা নিচে দেওয়া হলো:

  • শ্রী জুয়েল মুর্মু (Joyel Murmu): আদিবাসী উন্নয়ন দফতর এবং সেচ ও জলপথ দফতর।
  • ডঃ হরেকৃষ্ণ বেরা (Dr. Hare Krishna Bera): উচ্চশিক্ষা দফতর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।
  • শ্রী আনন্দময় বর্মন (Anandamay Barman): পরিবহণ দফতর এবং অর্থ দফতর।
  • শ্রী অশোক দিন্দা (Ashoke Dinda): কৃষি বিপণন দফতর এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতর।
  • শ্রী নাদিয়ার চাঁদ বাউরি (Nadiar Chand Bouri): পূর্ত দফতর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর।
  • শ্রী বিশাল লামা (Bishal Lama): স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতর।
  • শ্রী শান্তনু প্রামাণিক (Santanu Pramanik): খাদ্য ও সরবরাহ দফতর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
  • শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র (Smt. Moumita Biswas Misra): শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতর।
  • শ্রী উমেশ রাই (Umesh Rai): সংসদীয় বিষয়ক দফতর, নগরোন্নয়ন ও পুরনগরোন্নয়ন দফতর।
  • শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী (Smt. Purnima Chakraborty): তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর এবং পর্যটন দফতর।
  • শ্রী কৌশিক চৌধুরী (Koushik Chowdhury): বিদ্যালয় শিক্ষা দফতর এবং দমকল ও জরুরি পরিষেবা দফতর।
  • শ্রী ভাস্কর ভট্টাচার্য (Bhaskar Bhattacharya): জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং শ্রম দফতর।
  • শ্রী দিবাকর ঘরামী (Dibakar Gharami): সমবায় দফতর, বন দফতর এবং পরিবেশ দফতর।
  • শ্রী অমিয় কিস্কু (Amiya Kisku): খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর এবং কৃষি দফতর।
  • শ্রীমতী কলিতা মাজি (Smt. Kalita Maji): আবাসন দফতর।
  • শ্রীমতী গার্গী দাস ঘোষ (Smt. Gargi Das Ghosh): বিদ্যুৎ দফতর এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দফতর।
  • আইনজীবী বিরাজ বিশ্বাস (Adv. Biraj Biswas): আইন দফতর, বিচার বিভাগীয় দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।
  • শ্রী দীপঙ্কর জানা (Dipankar Jana): ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন দফতর এবং সুন্দরবন বিষয়ক দফতর।
  • শ্রীমতী সুমনা সরকার (Smt. Sumana Sarkar): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।
    নবান্ন সূত্রে খবর, নতুন এই রদবদলের ফলে প্রতিটি দফতরের কাজের তদারকি আরও নিখুঁত হবে এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ ত্বরান্বিত হবে। এই নতুন মন্ত্রীসভার হাত ধরে আগামী দিনে রাজ্যের সার্বিক উন্নয়ন কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
আরো পড়ুন:  বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণের পাহাড়, ‘চোর’ স্লোগানের মধ্যে গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় ।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments