back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসৌজন্যসাক্ষাতেই রাজ্যপালকে নালিশ বিরোধী দলনেতার

সৌজন্যসাক্ষাতেই রাজ্যপালকে নালিশ বিরোধী দলনেতার

রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী; বিধানসভায় বারবার সাসপেনশন ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ তুলে 'সংবিধান বাঁচানোর' আর্জি বিরোধী দলনেতার।

কলকাতায় লোকভবনে গিয়ে দেখা করলেন রাজ্যপাল আরএন রবির সঙ্গে।

আর দেখা করেই কার্যত নালিশের ঝাঁপি উপুড় করে দিলেন বিরোধী দলনেতা!রাজ্যপালের কাছে তাঁর আবেদন, ”গত ৫ বছরে পাঁচবার সাসপেন্ডেড হয়েছি, সাড়ে ১১ মাস ধরে আমি বিধানসভার বাইরে।

গুরুত্বপূর্ণ অধিবেশনে আমাকে বলতে দেওয়া হয়নি। এই অবস্থা। আপনি সংবিধান বাঁচান।” আধ ঘণ্টা সাক্ষাৎপর্ব সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু নিজেই এসব কথা জানালেন।

ভোটের মুখে বঙ্গের সাংবিধানিক প্রধানের দায়িত্ব নিয়ে এসেছেন রাজ্যপাল রবীন্দ্রনাথ রবি। বৃহস্পতিবার লোকভবনে তাঁর শপথ অনুষ্ঠান ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের পাশাপাশি প্রোটোকল মেনে আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

কিন্তু সেসময় বিধানসভা ভোট সংক্রান্ত জরুরি বৈঠকের জন্য দিল্লিতে থাকায় লোকভবনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তাই শুক্রবার বেলায় তিনি আসেন রাজ্যপালের কাছে।

Author

আরো পড়ুন:  কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগ ধৃত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments