back to top
Saturday, April 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিTransfer of BDOs: ৮৩ জন বিডিও এবং এআরও-কে বদলি করা হল

Transfer of BDOs: ৮৩ জন বিডিও এবং এআরও-কে বদলি করা হল

বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে আবার প্রশাসনিক স্তরে রদবদল করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ৮৩ জন বিডিও এবং এআরও-কে বদলি করা হল।

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (‘সার’) জন্য অনেক আগেই প্রস্তুতি শুরু করেছিল নির্বাচন কমিশন। বিএলও বা বুথ লেভেল অফিসারদের পরেই ‘সার’-এ প্রশাসনিক কাজের অন্যতম স্তম্ভ হলেন বিডিও এবং এসডিও-রা। কিন্তু বাংলায় ‘সার’ শুরুর কয়েক ঘণ্টা আগে, গত ৫ নভেম্বর ডব্লিউবিসিএস এগজ়িকিউটিভ অফিসারদের এক রকম গণহারে বদলি করা হয়। অভিযোগ, যাঁরা মূলত বিডিও এবং এসডিও পদমর্যাদার, ‘সার’–এ যাঁরা এইআরও (অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) কিংবা ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)–র দায়িত্বে ছিলেন, বদলি করা হয় এমন অফিসারদেরও।

বাসন্তী থানার আইসি-কে সাসপেন্ড করার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্য জুড়ে ৮৩ জন বিডিও (BDO) এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO) বদলিতে সিলমোহর দিল দিল্লি। রবিবার নবান্নকে পাঠানো কমিশনের একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, গত ২৮ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) একগুচ্ছ বিডিও ও এআরও-র বদলির প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব খতিয়ে দেখার পর ৮৩ জন আধিকারিককে সরানোর ছাড়পত্র দিয়েছে কমিশন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুরের মতো একাধিক জেলার গুরুত্বপূর্ণ ব্লকে এই রদবদল কার্যকর করা হচ্ছে।

কমিশনের তালিকায় ৮৪ জন আধিকারিকের নাম থাকলেও, ৮৪ নম্বর আধিকারিক বাদে বাকি সকলের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৬ মার্চ বাসন্তী বাজার এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল কমিশন। অভিযোগ ছিল, আগাম খবর থাকা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেননি বাসন্তী থানার আইসি অভিজিৎ পাল। এমনকি এলাকায় কেন্দ্রীয় বাহিনী (CAPF) থাকা সত্ত্বেও তাদের ব্যবহার করা হয়নি। কর্তব্যে এই গুরুতর গাফিলতির দায়ে অভিজিৎ পালকে গত ২৭ মার্চ সাসপেন্ড করা হয় এবং তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় প্রবীর ঘোষকে।

আরো পড়ুন:  ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে কড়া পদক্ষেপ কমিশনের: ডিউটি থেকে সরানো হলো ৭ জওয়ানকে

বিধানসভা নির্বাচনের ঠিক আগে আধিকারিক স্তরে এই ব্যাপক রদবদল নতুন নয়। ভোটের কাজে যুক্ত সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতেই কমিশন এই পদক্ষেপ করে। কোচবিহারের দিনহাটা থেকে শুরু করে মালদহের রতুয়া কিংবা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ— তালিকা থেকে স্পষ্ট যে, স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে।

এর আগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করেছিল কমিশন। ওই ৭৩ জন রিটার্নিং অফিসারের তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরও (Bhowanipore RO transferred)। 

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments