back to top
Sunday, April 19, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSamik Bhattacharya raises voice over corruption in Bengal: “পরিবর্তনের দাবি আজ আর...

Samik Bhattacharya raises voice over corruption in Bengal: “পরিবর্তনের দাবি আজ আর শুধু স্লোগান নয়”, দাবি শমীকের

“পরিবর্তনের দাবি আজ আর শুধু স্লোগান নয়—এটা পশ্চিমবঙ্গবাসীর মানুষের অধিকার।” রবিবার এক্সবার্তায় এই দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের মাটিতে আজ কৃষকের হাহাকার, শ্রমিকের দীর্ঘশ্বাস, আর সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই যেন প্রতিদিন আরও কঠিন হয়ে উঠছে। অথচ রাজ্যের শাসক তৃণমূল সরকারের নেতৃত্বে বারবার উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তব ছবিটা সম্পূর্ণ ভিন্ন।

আলুর দাম পড়ে গেলে কৃষক পথে বসে, দাম বাড়লে সাধারণ মানুষ বিপাকে—এই দ্বিমুখী সংকটের কোনও স্থায়ী সমাধান নেই। হিমঘর নীতি, বাজার নিয়ন্ত্রণ, কৃষকদের ন্যায্য দাম—সবই যেন কাগজে-কলমে সীমাবদ্ধ। বছরের পর বছর ধরে কৃষকরা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, আর মধ্যস্বত্বভোগীরা লাভের পাহাড় গড়ে তুলছে।

শুধু কৃষিক্ষেত্র নয়, শিল্প ও কর্মসংস্থানেও চরম ব্যর্থতা স্পষ্ট। নতুন শিল্প আসছে না, পুরনো শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, আর যুব সমাজ বাধ্য হচ্ছে ভিনরাজ্যে পাড়ি দিতে। “দুয়ারে সরকার” বা নানা প্রকল্পের প্রচার থাকলেও বাস্তবে চাকরি নেই, স্থায়ী আয়ের নিশ্চয়তা নেই।

দুর্নীতি যেন এই সরকারের রক্তে মিশে গেছে—নিয়োগ কেলেঙ্কারি, কাটমানি সংস্কৃতি, প্রশাসনের অপব্যবহার—সব মিলিয়ে সাধারণ মানুষের আস্থা ভেঙে পড়ছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করে বিরোধী মতকে দমন করার প্রবণতা আরও ভয়াবহ চিত্র তুলে ধরছে।

আজ সময় এসেছে প্রশ্ন করার—
কেন আমাদের কৃষক ভাইরা তার ফসলের দাম পায় না?
কেন পশ্চিমবঙ্গের যুবক- যুবতীরা চাকরির জন্য রাজ্য ছাড়ে?
কেন উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতিই শোনা যায়?

পশ্চিমবঙ্গবাসী চায় স্বচ্ছতা, জবাবদিহি আর বাস্তব উন্নয়ন।
পশ্চিমবঙ্গবাসী চায় এমন এক সরকার, যারা শুধু কথা বলবে না—কাজ করে দেখাবে।”

Author

আরো পড়ুন:  পুলিশের ওপরমহলে ফের একগুচ্ছ রদবদল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments