back to top
Saturday, April 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিProvocative remarks by Mamata Banerjee: উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা...

Provocative remarks by Mamata Banerjee: উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নিতেইি-র দৃষ্টি আকর্ষণ সুকান্তর

“রামভক্তদের প্রতি তাঁর অন্তর্নিহিত ক্ষোভ, বিতৃষ্ণা ও ঘৃণার বহিঃপ্রকাশ আবারও স্পষ্টভাবে দেখা গেল ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে।” এই মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন, “এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অবিলম্বে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।”

রবিবার সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “তিনি (মুখ্যমন্ত্রী) প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চ থেকে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী ভক্তদের বিরুদ্ধে দোকান লুঠপাট এবং দাঙ্গার অভিযোগ তুলে উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা শুধু ভয়ঙ্কর দায়িত্বজ্ঞানহীনতাই নয় বরং ন্যক্কারজনক।

একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে তিনি বারবার নিজের সাংবিধানিক পদমর্যাদার সীমা লঙ্ঘন করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।”

এর সঙ্গে প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীর একটি উত্তেজক মন্তব্যের ছবির ভিডিয়ো যুক্ত করেছেন সুকান্তবাবু।

Author

আরো পড়ুন:  Amit Shah: জনগণের চার্জশিট প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments