back to top
Wednesday, June 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিরাত জেগে পাহারা দিন স্ট্রংরুম”— গণনার আগে কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

রাত জেগে পাহারা দিন স্ট্রংরুম”— গণনার আগে কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

ভোট গণনার প্রাক্কালে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের উদ্দেশে গভীর রাতে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। সমাজমাধ্যমে তিনি স্পষ্ট নির্দেশ দেন— “সতর্ক থাকুন, রাত জাগুন, স্ট্রংরুম পাহারা দিন এবং কোনও সন্দেহজনক কিছু দেখলেই অভিযোগ জানান।”

তাঁর দাবি, গণনার আগের রাতে রাজ্যের একাধিক জায়গায় পরিকল্পিতভাবে লোডশেডিং করা হচ্ছে। শুধু তাই নয়, কোথাও কোথাও সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও উঠছে। এমনকি স্ট্রংরুম এলাকায় অস্বাভাবিক যানবাহন চলাচলের কথাও উল্লেখ করেছেন তিনি।রবিবার সন্ধ্যায় ভবানীপুরের কাউন্টিং এজেন্টদের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠক করেন মমতা। তার আগে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও গণনা সংক্রান্ত নানা নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে তিনি কর্মীদের আশ্বস্ত করে বলেন, ফলাফল নিয়ে তিনি আত্মবিশ্বাসী। তবে প্রথম দিকে বিভ্রান্তিকর প্রবণতা দেখা যেতে পারে বলেও সতর্ক করেন।মমতা নিজের উদাহরণ টেনে বলেন, তিনি নিজেও রাত জেগে পরিস্থিতির উপর নজর রাখছেন। তাই দলের প্রত্যেক কর্মীকেও একইভাবে সতর্ক থাকতে হবে। কোথাও কোনও অনিয়ম বা সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানাতে এবং সিসিটিভি ফুটেজ দাবি করতে বলেন তিনি।

স্ট্রংরুমের নিরাপত্তা ঘিরে ইতিমধ্যেই তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতর শুরু হয়েছে। এই আবহে গণনার আগের রাতেও রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Author

আরো পড়ুন:  এসআইআর প্রক্রিয়ায় বৃহঃ পর্যন্ত ৫২ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments