back to top
Sunday, April 19, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিKamduni Protest Face Joins BJP: কামদুনি প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ টুম্পা-সহ একাধিক...

Kamduni Protest Face Joins BJP: কামদুনি প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ টুম্পা-সহ একাধিক বিশিষ্টর বিজেপি-তে যোগ

কামদুনি ধর্ষণ ঘটনার সময় প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল-সহ তিন বিশিষ্ট রবিবার বিজেপি-তে যোগ দিলেন। প্রাক্তন সংসদ সদস্য ও বিজেপি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে এই যোগদান-পর্বর কথা জানান।

টুম্পা-ছাড়া এই তালিকায় এদিন ছিলেন ১) প্রবীণ কুমার সিং — উখড়া আদর্শ হিন্দি হাই স্কুলের ২৩ বছরের প্রধান শিক্ষক। তিনি ভারত বিদ্যা রত্ন পুরস্কার (২০১৭), জুয়েল অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড (২০১৮), মাদার টেরেসা সদ্ভাবনা পুরস্কার (২০১৮) এবং ড. এ.পি.জে. আব্দুল কালাম এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড (২০১৯) প্রাপ্ত।

২) শর্বরী ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আই.বি. এবং প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, যিনি রাষ্ট্রপতি পুরস্কার, মেরিটোরিয়াস সার্ভিসের জন্য ইন্ডিয়ান পুলিশ মেডেল এবং আমেরিকান কনসুলেটের জেনারেল ট্রু লেজেন্ড অ্যাওয়ার্ডে সম্মানিত।

তার বক্তব্যের শুরুতেই লকেট চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যজুড়ে ব্যাপক দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতির পরিপ্রেক্ষিতে বিশিষ্ট ব্যক্তিত্বরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতির একমাত্র সমাধান ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস উন্নত শিক্ষা ও চিকিৎসা পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে।
এই কারণে সমাজের শিক্ষিত ও বুদ্ধিজীবী অংশ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন।”

Author

আরো পড়ুন:  মালদহ ডিভিশনে রেল যাত্রীদের জন্য জরুরি খবর! ওভার ব্রিজ নির্মাণের জেরে একাধিক ট্রেনের সময়সূচিতে বড়সড় বদল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments