back to top
Sunday, April 19, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: বিজেপি প্রার্থীর গাড়ি ঘেরাও, গন্ডগোলে আটকে দেবের কনভয়

Assembly Election 2026: বিজেপি প্রার্থীর গাড়ি ঘেরাও, গন্ডগোলে আটকে দেবের কনভয়

সপ্তাহের শুরুর দিনেই প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়েন কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী। রথীন্দ্রনাথ বোসের গাড়ি ঘেরাও করে চলে তুমুল বিক্ষোভ। এসআইআর-এর হয়রানি নিয়ে সাধারণ মানুষের রোষ ধেয়ে আসে তাঁর দিকে। দেখানো হয় কালো পতাকা। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে গন্ডগোলের জেরে ঘুঘুমারিতে দীর্ঘক্ষণ আটকে থাকে দেবের কনভয়।

সোমবার কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে প্রচারে যান ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। দলীয় কর্মসূচি অনুযায়ী, এদিন কোচবিহারের চাঁদমারিতে রোড শো করেন তিনি। তবে সেখানে পৌঁছনোর আগে ঘুঘুমারিতে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় সাংসদ দেবকে।

জানা গিয়েছে, সোমবার ঘুঘুমারিতে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ প্রচারে যেতেই তাঁর গাড়ি আটকে দেন স্থানীয়রা। এসআইআরের প্রতিবাদে বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখিয়ে ওঠে স্লোগান। প্রায় কয়েকশো মানুষের জমায়েতে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে যায় ঘুঘুমারি ব্রিজ লাগোয়া রাস্তা।

আর সেখানেই আটকে পড়ে সাংসদ দেবের কনভয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে বের করা হয় সাংসদের কনভয়।

Author

আরো পড়ুন:  Assam Assembly Election 2026: জালুকবাড়ি থেকে লড়ছেন হিমন্ত, দিসপুর থেকে প্রার্থী প্রদ্যুৎ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments