back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিJanatar Darbare: ‘জনতার দরবারে’ শুরু করলেন শুভেন্দু অধিকারী

Janatar Darbare: ‘জনতার দরবারে’ শুরু করলেন শুভেন্দু অধিকারী

বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক সোমবার। নবান্নে ওই বৈঠকের আগে ‘জনতার দরবারে’ বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকাল ১০টার আগেই সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছন।

অভাব-অভিযোগের কথা জানাতে মানুষের ভিড় ছিল বিজেপির কার্যালয়ের বাইরে। কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানান। কারণ, তাঁর কথায়, সাধারণ মানুষ ক্যামেরার সামনে তাঁদের অস্বস্তির কথা জানাতে দ্বিধা বোধ করতে পারেন। তাই সাধারণের অসুবিধা হবে, এমন পরিস্থিতি চাইছেন না শুভেন্দু অধিকারী।

বৈঠকের আগে মুখ্যমন্ত্রীকে দলীয় কর্মী-সমর্থকরা অভ্যর্থনা জানান। সূত্রের খবর, সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা লিখে নেওয়া হয়েছে তাঁর তরফে। সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়ও। 

Author

আরো পড়ুন:  কালীগঞ্জে কড়া সিপিএম: তমন্নার মাকে প্রার্থী করায় দলীয় কার্যালয় ভাঙচুর, ৭ জনকে বহিষ্কার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments