back to top
Thursday, September 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিPark Circus Violence: পার্কসার্কাস-কান্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৩৮, আনা হয়েছে ব়্যাফ, জলকামান

Park Circus Violence: পার্কসার্কাস-কান্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৩৮, আনা হয়েছে ব়্যাফ, জলকামান

পার্কসার্কাস-কান্ডে সোমবার সকালে ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। নতুন করে যাতে আর অশান্তি না হয় তাই পার্ক সার্কাসে বাড়ল নিরাপত্তা। মোতায়েন বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে ব়্যাফ। আনা হয়েছে জলকামান।

উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রবিবার বিক্ষোভকারীরা পার্কসার্কাসের সাত মাথার মোড় অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। পালটা লাঠি চালায় পুলিশ। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তাতে কমপক্ষে ৩ জন পুলিশকর্মী জখম হন। এই ঘটনার পরই শুরু হয় ধরপাকড়।

এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে। আরও অনেকেই গ্রেফতার হতে পারে বলেই জানান আধিকারিকরা।

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, যে বা যারা জড়িত তাদের কাউকে রেয়াত করা হবে না। ইচ্ছা করে অশান্তি তৈরি করতে বিক্ষোভকারীদের উসকানি দেওয়া হচ্ছে বলেও মনে করছেন মন্ত্রী।

সোমবার পার্কসার্কাসের যানচলাচল স্বাভাবিকই রয়েছে। খুলেছে স্থানীয় দোকানপাটও।

Author

আরো পড়ুন:  Opposition Alliance: বিরোধী জোটের অনাস্থা প্রস্তাব লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments