back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি2nd Cabinet Meeting: নবান্নে দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক নিয়ে টানটান উত্তেজনা

2nd Cabinet Meeting: নবান্নে দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক নিয়ে টানটান উত্তেজনা

সোমবার নবান্নে দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন আমজনতার একটা বড় অংশ। গত সোমবার নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতে একগুচ্ছ সিদ্ধান্তের পর আশা এবং কৌতূহল তৈরি হয় বিভিন্ন মহলে।

তৃণমূল জমানায় বিধানসভায় বাজেট পেশের দিন ছাড়া বাকি সব সময়ই মন্ত্রিসভার বৈঠক হতো বিকেল ৩টে বা তার পরে। কারণ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত বেলা ১১টার আগে নবান্নে আসতেন না। শেষ দিকে সপ্তাহে ৩ থেকে ৪ দিন বড়জোর নবান্নে যেতেন তিনি, বাকি সব কাজ চলত কালীঘাটের বাড়ি থেকেই।

কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছিলেন, “আই ওয়ান্ট রেজাল্ট”। প্রধান প্রশাসকের সেই ক্ষিপ্রতার সঙ্গেই এবার তাল মেলাতে হচ্ছে আমলা থেকে মন্ত্রীদের। কাকভোর থেকে মধ্যরাত—মুখ্যমন্ত্রীর কড়া নজরদারিতে এখন আর কোনো ফাইল নবান্নে আটকে থাকছে না। আর সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজ সকাল ১১টায় সব মন্ত্রীকে নবান্নে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, সুশাসন ও সুরক্ষার পথে এগোবে রাজ্য সরকার। পাশাপাশি ডবল ইঞ্জিন সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, তার মাধ্যমে রাজ্যের মানুষকে সুবিধা দেওয়া হবে। বিগত সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। কিন্তু আদালতের দেওয়া সময়সীমার মধ্যে পুরো বকেয়া মেটানো হয়নি।

Author

আরো পড়ুন:  Commission Bans TMC Victory Rallies: নির্বাচন কমিশনের কড়া নির্দেশ: 'কমলালেবু' বা বিরোধী কর্মীদের সুরক্ষায় তৃণমূলের বিজয় মিছিল নিষিদ্ধ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments