back to top
Tuesday, May 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিব্রিগেডে শুরু নতুন অধ্যায়: বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভায়...

ব্রিগেডে শুরু নতুন অধ্যায়: বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভায় দিলীপ-অগ্নিমিত্রা সহ ৫

বাঙালির আবেগ আর রাজনীতির ভরকেন্দ্র সেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। লক্ষ লক্ষ মানুষের উল্লাস আর ‘জয় শ্রীরাম’ ধ্বনির মধ্যে আজ পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে প্রথম বিজেপি সরকারের যাত্রা শুরু হলো।

৯ই মে শনিবার ,সকাল থেকেই ব্রিগেডের মেজাজ ছিল উৎসবমুখর। মঞ্চে উঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রায় সব শীর্ষ মুখ। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এনডিএ জোটের মুখ্যমন্ত্রী ও প্রতিনিধিদের উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠানটি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এক বিশেষ তাৎপর্য বহন করছে।

প্রথম মন্ত্রিসভার সদস্য কারা?মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পাশাপাশি আজ তাঁর মন্ত্রিসভার প্রথম পাঁচ সদস্যও শপথ গ্রহণ করেন। নবগঠিত এই মন্ত্রিসভায় অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে।

শুভেন্দুর পর শপথ নেন:১. দিলীপ ঘোষ

২. অগ্নিমিত্রা পাল

৩. অশোক কীর্তনিয়া

৪. নিশীথ প্রামাণিক

৫. ক্ষুদিরাম টুডু

নির্বাচনী সাফল্যের প্রেক্ষাপটগত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায়, ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। এরপর থেকেই জল্পনা ছিল কে বসবেন মুখ্যমন্ত্রীর সিংহাসনে। গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিধায়ক দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়।

শাহ জানান, মুখ্যমন্ত্রী পদের জন্য আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং সবকটি প্রস্তাবই ছিল শুভেন্দুর নামে। দ্বিতীয় কোনো নাম না আসায় গণতান্ত্রিক পদ্ধতি মেনেই তাঁকে বাংলার ভাগ্যবিধাতা হিসেবে বেছে নেয় দল।নতুন সরকারের লক্ষ্যশপথগ্রহণ শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে উন্নয়নের অঙ্গীকার শোনা যায়।

নির্বাচনের আগে দলের পক্ষ থেকে যে ‘বাঙালি ও বাংলা মাধ্যমে পড়া’ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, শুভেন্দু অধিকারীর অভিষেক সেই আস্থারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। শিক্ষা, শিল্প এবং কর্মসংস্থানের নতুন দিশা দেখাতে এই নতুন মন্ত্রিসভা কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

আরো পড়ুন:  ভোটের দিন পানিহাটিতে রত্না দেবনাথকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, উত্তপ্ত বুথ চত্বর

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments