back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিবিধDisruption in Metro services: সোমবার সকালেই মেট্রোয় সামান্য বিঘ্ন, ভোগান্তি যাত্রীদের

Disruption in Metro services: সোমবার সকালেই মেট্রোয় সামান্য বিঘ্ন, ভোগান্তি যাত্রীদের

সপ্তাহের শুরুতেই মেট্রোয় দুর্ভোগের শিকার যাত্রীরা। সোমবার সকালে ব্যস্ত সময়ে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ শোনা গেল যাত্রীদের মুখে। রবিবার দিনভর কাজের কারণে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম স্টেশনে পরিষেবা বন্ধ থাকার পরেও সোমবার সকালে ওই অংশে ট্রেন দেরিতে চলছে বলে অভিযোগ যাত্রীদের একাংশের।

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রোও সামান্য দেরিতে চলছে বলে অভিযোগ জানিয়েছেন কয়েকজন যাত্রী। অফিস টাইমে মেট্রো বিলম্বে স্টেশনে স্টেশনে প্রচুর যাত্রীর ভিড়। অতিরিক্ত ভিড় মেট্রোর রেকেও। কোনও কোনও স্টেশনে ভিড়ের চাপে দরজা বন্ধ হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের।

যদিও মেট্রো সূত্রে খবর, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরামে মেট্রোর রেক ঘোরানোয় সামান্য বিলম্ব হওয়ায় কিঞ্চিৎ সমস্যা হয়। মেট্রোর দাবি, এখন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক। যদিও যাত্রীদের দাবি, অফিস টাইমে মেট্রোর সামান্য দেরিতেই ভিড়ে উপচে পড়ছে স্টেশন। ট্রেনে উঠতে পারছেন না অনেকে।

Author

আরো পড়ুন:  ভোটের দিনেই বদলে গেল আবহাওয়া, রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির দাপট—একাধিক জেলায় কমলা সতর্কতা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments