back to top
Monday, May 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSuvendu Adhikari Press Meet: প্রেসিডেন্সি জেলে মেগা রেইড, উদ্ধার ২৩টি মোবাইল; আরজি...

Suvendu Adhikari Press Meet: প্রেসিডেন্সি জেলে মেগা রেইড, উদ্ধার ২৩টি মোবাইল; আরজি কর কাণ্ডে বিনীত গোয়েল সহ ৩ আইপিএস-কে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নবান্নে এক জরুরি সাংবাদিক বৈঠকে প্রশাসন ও আইন-শৃঙ্খলায় স্বচ্ছতা ফেরাতে বড়সড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। একদিকে প্রেসিডেন্সি সংশোধনাগারে আচমকা তল্লাশি চালিয়ে ২৩টি মোবাইল উদ্ধারের ঘটনা এবং অন্যদিকে আরজি কর কাণ্ডে গাফিলতির অভিযোগে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন তিনি।

জেলে ‘রক্ষকই ভক্ষক’ নেক্সাস ভাঙার ডাক

মুখ্যমন্ত্রী জানান, শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেলে একটি বিশেষ অপারেশন চালানো হয়। সেখান থেকে ২৩টি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, সংশোধনাগারের ভেতরে অপরাধীদের এই নেটওয়ার্ক চালানোর নেপথ্যে এক শ্রেণির আধিকারিকদের মদত রয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রেসিডেন্সি জেলের সুপারিন্টেন্ডেন্ট মিস্টার এন. কুজুর এবং চিফ কন্ট্রোলার দীপ্ত ঘোড়াইকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ল এনফোর্সমেন্ট অথরিটি থেকে কারেকশনাল হোম সব জায়গায় যে ধরনের এনার্কি ম্যাল প্র্যাকটিসেস এবং রক্ষকী ভক্ষক নেক্সাস ইন বিটুইন দা কন্ট্রোলার এন্ড দা গিল্টি পারসনস বা যারা একিউজড, এই যে নেক্সাসের রেকেড আমরা ক্র্যাকডাউন ওয়ালসপেয়ারে করছি এটা আমরা কন্টিনিউ করব।”

তিনি আরও সতর্ক করে জানান যে, দমদম বা বহরমপুর জেলের মতো অন্যান্য জায়গাতেও অপরাধী নেটওয়ার্ক বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালীর শাহজাহানের মতো অপরাধীরা যারা জেল থেকে নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

আরজি কর মেডিকেল কলেজের ঘটনা এবং পরবর্তী পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুলিশের অভ্যন্তরীণ তদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তিন শীর্ষ আইপিএস আধিকারিককে সাসপেন্ড করা হচ্ছে। এরা হলেন— প্রাক্তন পুলিশ কমিশনার ও বর্তমান এডিজি (আইবি) বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখোপাধ্যায় এবং শ্রী অভিষেক গুপ্তা।

অভিযোগ রয়েছে যে, ঘটনার তদন্তে পুলিশি গাফিলতি ছিল এবং ভিক্টিম পরিবারকে অর্থের প্রলোভন দেখানো হয়েছিল। এই বিষয়ে তাঁর বক্তব্য স্পষ্ট, “আমরা কিন্তু মূল ইনভেস্টিগেটেশন পার্টে যাচ্ছি না কারণ ওটা সিবিআই করছে এবং কোর্টে পেন্ডিং রয়েছে আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসারস, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল… বিশেষ করে যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভমেন্ট টাকা দিতে চেয়েছিলেন… এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না।”

আরো পড়ুন:  Janatar Darbare: ‘জনতার দরবারে’ শুরু করলেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “ইনিশিয়ালি আমরাই তিনজনকে সাসপেন্ড করলাম ডিউটু মিসহ্যান্ডেলিং এন্ড অফারিং ব্রাইভ টু দি ভিক্টিম ফ্যামিলি এন্ড অর্গানাইজ প্রেস কনফারেন্স উইদাউট পারমিশন ফ্রম দিঅপ্রোপ্রিয়েট অথরিটি— মিস্টার বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জী, শ্রী অভিষেক গুপ্তা।”

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং পশ্চিমবঙ্গের মান-মর্যাদা রক্ষায় এই ধরনের ‘ক্র্যাকডাউন’ জারি থাকবে। আগামী সোমবার ক্যাবিনেট বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments