back to top
Monday, June 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিবিধSt. Augustine Day: সেন্ট অগাস্টিন ডে-র ৫৬ বছর, এলো নতুন ক্যাম্পাসে

St. Augustine Day: সেন্ট অগাস্টিন ডে-র ৫৬ বছর, এলো নতুন ক্যাম্পাসে

পায়ে পায়ে ৫৬ বছর পেরিয়ে এলো সেন্ট অগাস্টিন ডে স্কুল। সম্প্রতি তাঁরা নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছেন। সেখানে উন্নততর পরিকাঠামো, সব ধরণের সুযোগ সুবিধা ও শিক্ষাক্ষেত্রের প্রয়োজনীয় উন্নত পরিবেশের ব্যবস্থা করা হয়েছে।

সেন্ট অগাস্টিন ডে স্কুল ‘কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন’ (CISCE) স্বীকৃত দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠনের জন্য অনুমোদিত। শুক্রবার স্কুলের অধ্যক্ষ ডা. রিচার্ড গ্যাস্পার বলেন, শৈশব থেকে কৈশোরের উত্তরণের যাত্রায় উপযুক্ত পরিবেশে কোনও ছাত্রের শিক্ষা ও মানসিক বিকাশে আমরা সবসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা মনে করি, পড়াশোনার সাথে সাথে যোগ এবং খেলাধুলা শিক্ষারই একটি অঙ্গ।

প্রধান শিক্ষক জ্যাসন হার্ডি বলেন, এই স্কুলে বিভিন্ন ব্যতিক্রমী বিষয়েও পড়াশোনার সুযোগ আছে। যেমন আইসিএসই পাঠক্রমের অঙ্গ হিসাবে এখানে বিভিন্ন বিদেশী ভাষা শিক্ষার সুযোগ। এটি শিক্ষার্থীদের বিদেশের কর্মজীবনে বিশেষ সুবিধা করে দেয়।

প্রধান শিক্ষিকা অন্নপূর্ণা মুখার্জি জানান, তাঁদের স্কুল আন্তর্জাতিক ছাত্র বিনিময় কার্যক্রমের সঙ্গে যুক্ত। এর অঙ্গ হিসাবে ছাত্রছাত্রীরা নিউজিল্যান্ড ও ভিয়েতনামে যাবার সুযোগ পায়। এসব ছাড়াও এখানে সৃজনশীলতা, হাতেকলমে প্রশিক্ষণ ও কেরিয়ার সচেতনতায় উৎসাহ দেওয়া হয়।

এখানে স্বাভাবিক ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদেরও পড়াশোনার সুযোগ আছে। শীঘ্রই উৎসাহী ছাত্রছাত্রীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের পাঠক্রম চালু করা হবে। এই পাঠক্রমে প্রশিক্ষিতরা পরবর্তী সময়ে অনুজ আগ্রহীদের পথ চলতে অনেকটাই সুবিধা করে দেবে বলে।

কর্তৃপক্ষ জানান, জনমানসে পাঁচ দশক ধরে শিশুমনকে মুল্যবোধের শিক্ষা দেওয়া ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সহায়ক একটি উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে তুলে ধরেছে। আগামী দিনের কথা ভেবে স্কুলে জীবনমুখী আরও কিছু শিক্ষা-কার্যক্রম রূপায়িত করা হবে।

Author

আরো পড়ুন:  রবিবার হাওড়া শাখায় চলছে অতিরিক্ত লোকাল ট্রেন, পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments