back to top
Saturday, April 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: ভোটের প্রাক্কালে মালদায় সকেট বোমা উদ্ধার

Assembly Election 2026: ভোটের প্রাক্কালে মালদায় সকেট বোমা উদ্ধার

সকেট বোমা সহ বিহারের এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদার রতুয়া থানার পুলিশ।
তদন্তের স্বার্থে রবিবার ধৃতের পুলিশ হেপাজত চেয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম মহম্মদ সামির। বয়স ৩০ বছর। বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। শনিবার রাতে সে একটি সকেট বোমা নিয়ে রতুয়ার মাকাইয়া গ্রামে গিয়েছিল। রতুয়া থানার পুলিশ এই খবর জানতে পেরে রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে বিহারের ওই দুষ্কৃতীকে ধরে।

তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় একটি সকেট বোমা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত দুষ্কৃতী বোমাটি নমুনা হিসেবে কাউকে দেখাতে নিয়ে এসেছিল। পরে আরও যোগান দিয়ে মালদায় ভোটের আবহে বড়সড় কোন গন্ডগোল, অশান্তি তৈরির চক্রান্ত করেছিল। তাই এই চক্রান্ত আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করছে।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: 'সালেমনের মা'-এর মতো ‘তমন্নার মা’ নামে কবিতা হতে পারে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments