অশোক সেনগুপ্ত
রাত পোহালেই বাংলাদেশে ভোট। ময়দানে আওয়ামী লিগ নেই। মারামরি, লুঠ, কাটাকাটি, অগ্নিসংযোগের মধ্যে লড়াই মূলত জামাত ও বিএনপি জোটের মধ্যে। দুই দলই একে-অপরকে তীব্র ভাষায় আক্রমণ চালাচ্ছে। এর প্রবল আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি সংবাদমাধ্যম গুরুত্ব দিচ্ছে বাংলাদেশে ভোটকে।
বেশ কিছুদিন ধরে বাংলাদেশে হিন্দুদের হতাহত করার প্রবণতা বেড়েছে বলে অভিযোগ। ভোটের মুখে ময়মনসিংহে নিজের দোকানে খুন হলেন ৬২ বছরের সুষেন চন্দ্র সরকার। বুধবার ‘টাইমস অফ ইন্ডিয়া’ প্রথম পৃষ্ঠায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই খুনের খবর প্রকাশ করেছে।
ইটিভি ভারত ডিজিটাল বুধবার
বাংলাদেশের ভোটে অশান্তির আশঙ্কা, জাতির উদ্দেশে ভাষণে সতর্কবার্তা ইউনূসের শিরোনামে খবর প্রচারিত করেছে। তাতে শুরুতেই বড় হরফে লেখা, “ইউনূস জানান, অনেকে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে জনগণের আস্থাকে দুর্বল করতে চাইছেন ৷ তাঁদের থেকে সাবধান থাকতে হবে৷”
‘বিএনপি না জামাত, কী বলছে সমীক্ষা’— এই
শিরোনামে দুই তরফের নেতার ছবি এবং একাধিক সমীক্ষক গোষ্ঠীর ভাবনা, উক্তি-সহ ‘দৈনিক স্টেটসম্যান’ খবর করেছে প্রথম পৃষ্ঠায়। ওই খবরের অবশিষ্টাংশ নিয়েছে ভিতরের পৃষ্ঠায়। এ ছাড়া, পৃ ৪-এ উত্তর সম্পাদকীয়, ‘পৃ ৯-এ পাশাপাশি সচিত্র তিনটি বড় খবর। শিরোনাম প্রথমটির ‘নারী প্রার্থীদের ইস্তাহারে সমস্যা সমাধানের অঙ্গীকার’, দ্বিতীয়টির ‘বাংলাদেশে আবার হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন’, তৃতীয়টির ‘কারচুপির আশংকা নেই, বিপুল জয় পাবে বিএনপি, খয়রুল’। এর নিচে সচিত্র খবরের
শিরোনাম ‘শহীদ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর’।

‘দি স্টেটসম্যান’-এর ‘ওয়ার্ল্ড’ শীর্ষক পৃষ্ঠায় ছয় কলমের সুপারলিড-এর শিরোনাম— ‘Bangladesh election campaign ends, opinion polls indicate tough BNP-Jamat contest’। ঢাকা ডেটলাইনে, একাধিক সংবাদ সংস্থার পরিবেশিত খবর এটি। মঙ্গলবারও ওই পত্রিকায় বাংলাদেশ নিয়ে ছিল একাধিক বড় মাপের খবর। যার অন্যতম নঈম নিজামের বাইলাইনে। শিরোনাম ছিল ‘Who will be the next Prime Minister of Bangladesh’।
বুধবার ‘দি টেলিগ্রাফ’-এর ‘ফরেন’ পাতায় তিনটি ছবি-সহ চারটি খবর বাংলাদেশ নিয়ে। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র তৃতীয় পৃষ্ঠায় ‘Mini Bangladesh’ pins hope on B’desh polls for tourism revival’, ১৮ পৃষ্ঠায় ১) ‘Days ahead of elections, another Hindu man is killed in Bangladesh’, ২) ‘YOUNG VOTERS, NEW RULES, Bangladesh Heads To Polls’, ৩) ‘Yunus days he will quickly transfer power to elected govt’— এই তিন ভিন্ন খবর। প্রতিটির সঙ্গেই সংশ্লিষ্ট ছবি।
‘আনন্দবাজার পত্রিকা’, ‘বর্তমান’, ‘আজকাল’, ‘গণশক্তি’, ‘দৈনিক যুগশঙ্খ’—সবেতেই বুধবার গুরুত্ব-সহকারে আছে বাংলাদেশ। ‘আজকের দিন’ ছবি-সহ যে খবর লিখেছে, তার শিরোনাম ‘বাংলাদেশের নির্বাচনের অশান্তির আঁচ থেকে সুরক্ষিত রাখতে সীমান্তে জোরদার নাকা চেকিং’।
দি ওয়াল’-এর অমল সরকার ভোটচিত্র খতিয়ে দেখতে অকুস্থলে গিয়েছেন। তিনি লিখেছেন, “কেরানিগঞ্জের সভায় জামাতের আমির বলেন, ‘আমরা যেদিকে আগাতে চাই, কোনও কোনও দল সামনে গিয়ে বাধা দিয়ে দেয়। আমাদের আগাতে দেয় না। তার সাক্ষী— এই ১২ তারিখের গণভোট।’ এরপরই জুলাই সনদ নিয়ে বিএনপি’কে এক হাত নেন জামাত নেতা। বলেন, ‘জুলাই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোট হবে। তারা (বিএনপি) বলে যে গণভোট আবার কীসের? ধাক্কা খেয়ে যখন মানল তখন বলে যে না, গণভোট আলাদা হতে পারে না, হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে। আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক, তাহলে গণভোটটা সুন্দর হবে এবং জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর হবে। তাদের দাবি পূরণ করা হলো। তখন বলে আমরা গণভোট মানি না।’’
বিবিসি নিউজ বাংলা, ডয়েচে ভেলে বাংলা, ভয়েস অফ আমেরিকা বাংলা প্রভৃতি আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্রের ডিজিটাল পরিবেশনাও এই বঙ্গে বসে দেখার সুযোগ পাচ্ছি। নানাভাবে, নানা আঙ্গিকে প্রচার করে যাচ্ছে তারা।

