Thursday, February 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAbhishek Banerjee: সাংসদ অভিষেকের উদ্যোগে উচ্চমাধ্যমিকে বসার সুযোগ পেল ডায়মন্ড হারবারের ছাত্রী

Abhishek Banerjee: সাংসদ অভিষেকের উদ্যোগে উচ্চমাধ্যমিকে বসার সুযোগ পেল ডায়মন্ড হারবারের ছাত্রী

ক্যানসার আক্রান্ত আত্মীয়ের চিকিৎসার জন্য ভিনরাজ্যে যেতে হওয়ায় উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন করতে পারেননি ডায়মন্ড হারবারের নেতড়া হাইস্কুলের ছাত্রী আফ্রিদা খাতুন। অ্যাডমিট কার্ড না পেয়ে ভেঙে পড়লেও শেষ পর্যন্ত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরীক্ষায় বসার সুযোগ পেলেন তিনি।

নেতড়ার নস্করপাড়া এলাকার বাসিন্দা আফ্রিদার বাবা বহু বছর আগে প্রয়াত হন। মা সাহানা বিবি লোকের বাড়িতে কাজ করে সংসার চালান। প্রায় পাঁচ মাস আগে ক্যানসার আক্রান্ত মাসির চিকিৎসার জন্য আফ্রিদাকে মুম্বাই যেতে হয়। মঙ্গলবার রাতে বাড়ি ফিরে বুধবার স্কুলে গিয়ে জানতে পারেন, রেজিস্ট্রেশন না হওয়ায় তিনি পরীক্ষায় বসতে পারবেন না।

বিষয়টি জানতে পেরে ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক শামিম আহমেদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান। এরপর দ্রুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করা হয়। সাংসদের উদ্যোগে স্কুল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পরীক্ষায় বসার আবেদন জানায় এবং প্রয়োজনীয় ফি-র ব্যবস্থাও করা হয়। বুধবার সন্ধ্যাতেই আফ্রিদার হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়।

নেতড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত ঘোষ বলেন, পারিবারিক সমস্যার কারণে ছাত্রী রেজিস্ট্রেশন করতে পারেননি। যোগাযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আফ্রিদা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি শুধু চাইছিলাম পরীক্ষা দিতে পারি। স্যার ও স্কুলের শিক্ষকদের চেষ্টায় তা সম্ভব হয়েছে।” আজ থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, আর সেই পরীক্ষায় বসতে পেরেছেন আফ্রিদা।

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/beldanga-case-36-accused-not-produced-in-nia-court-over-lack-of-escort/

Author

আরো পড়ুন:  নথি ছাড়াই এসআইআর-এ তথ্য ওঠানোর অভিযোগ নিয়ে প্রশ্ন কমিশনের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments