Thursday, February 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBangladesh Election: বিএনপির জয়ে তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাঠালেন ফুল-মিষ্টিও

Bangladesh Election: বিএনপির জয়ে তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাঠালেন ফুল-মিষ্টিও

বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফেরার পরই জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে এসে এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে। এই আবহে তাঁকে ফোন করে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দু’জনের মধ্যে ফোনালাপ হয় বলে জানা গিয়েছে। যদিও কথোপকথনের বিস্তারিত প্রকাশ্যে আসেনি, সূত্রের খবর—সৌজন্য সাক্ষাৎ শুধু ফোনেই সীমাবদ্ধ থাকেনি। মুখ্যমন্ত্রী তাঁর পক্ষ থেকে ফুল ও মিষ্টি পাঠান, যা শনিবার সন্ধ্যাতেই ঢাকার গুলশানে তারেক রহমানের কার্যালয়ে পৌঁছয়। সেখানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন শুভেচ্ছা বার্তাটি গ্রহণ করেন।

শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৩০০টির মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এককভাবে বিএনপি জেতে ২০৯টি আসনে; শরিকদের নিয়ে মোট আসন সংখ্যা দাঁড়ায় ২১২। তারেক রহমান নিজে ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন বিপুল ভোটে।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে দেশের দায়িত্ব যায় অন্তর্বর্তী সরকারের হাতে। প্রায় দেড় বছর পর সম্পন্ন হয় এই নির্বাচন।

এর আগেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”

আরও পড়ুনঃ https://bengali.newscope.press/delhi-ugc-rule-chaos-campus-conflict-2026/

Author

আরো পড়ুন:  বসন্তেই নিম্নচাপের ভ্রুকুটি! মঙ্গলবার দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, কবে কাটবে দুর্যোগ?
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments