back to top
Friday, August 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিনির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে পৃথক বৈঠক

নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে পৃথক বৈঠক

অশোক সেনগুপ্ত

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-২০২৬ এর নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সোমবার রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

বৈঠকে নির্বাচন কমিশনের তরফে উপস্থিত ছিলেন এসআইআর-এর স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত, পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল, অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী, যুগ্ম সিইও অর্ণব চ্যাটার্জী প্রমুখ।

এদের সাথে ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) সুপ্রতিম সরকার, পুলিশ নোডাল (এসপিএনও) আনন্দ কুমার, আইজি সিআরপিএফ সঞ্জয় যাদব প্রমুখ।

এর আগে এসআইআর-এর শেষ পর্বের কাজ মসৃণভাবে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে পৃথক বৈঠকে বসেন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন ভোটকর্তারা।

Author

আরো পড়ুন:  গণনাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিশেষ ব্যবস্থা কমিশনের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments