back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: সোমবার ভোটার তালিকার সাপ্লিমেন্টারি রোল প্রকাশ, বাড়তি সতর্কতা প্রশাসনের

Assembly Election 2026: সোমবার ভোটার তালিকার সাপ্লিমেন্টারি রোল প্রকাশ, বাড়তি সতর্কতা প্রশাসনের

নির্বাচন (West Bengal Election 2026) ঘিরে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতে রাজ্য সরকার নির্দেশিকা জারি করল। ঘটনাটিকে (Supplementary list)
কেন্দ্র করে সম্ভাব্য ভিড় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবার বিষয়টি নিয়ে বিভিন্ন জেলার ডিএম এবং জেলাশাসকরা বৈঠকে বসবেন।

নবান্নের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। সেই প্রেক্ষিতে জেলার বিভিন্ন জায়গায় ভিড় জমার সম্ভাবনা থাকায় আগাম প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এছাড়াও, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রশাসন ও পুলিশ একসঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে পারে।

প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি হওয়ায় স্পষ্ট, ভোটার তালিকা প্রকাশকে ঘিরে কোনওরকম অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে আগাম সতর্ক অবস্থান নিতে চাইছে রাজ্য সরকার।

Author

আরো পড়ুন:  Ramkrishna Paramhansa Deb: রামকৃষ্ণ দেবের জন্ম তিথিতে সম্বোধন ঘিরে বিতর্ক, মোদীর পোস্টে আপত্তি মমতার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments