back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: রবিবার সন্ধ্যায় ভবানীপুরে হবে মমতার বৈঠক

Assembly Election 2026: রবিবার সন্ধ্যায় ভবানীপুরে হবে মমতার বৈঠক

ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী প্রচার শুরু করে দিয়েছেন। এ বার ভোটের প্রচার শুরুর আগে সলতে পাকানোর কাজ শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রস্তাবিত বৈঠকে প্রার্থী মমতা তো বটেই, হাজির থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, মেয়র ফিরহাদ হাকিম-সহ ভবানীপুরের আরও সাত জন কাউন্সিলর। কর্মী সম্মেলনে সব বুথের কর্মীদেরও হাজির থাকতে বলা হয়েছে। তৃণমূল নেতৃত্বের লক্ষ্য, ভোটের আগে মমতার ভবানীপুরে করা কাজের ফিরিস্তি বুথে বুথে পৌঁছে দেওয়া।

নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ৪৭ হাজার ৯৪ ভোটারের না‌ম বাদ গিয়েছে। বর্তমানে ভবানীপুর বিধানসভা বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ১৪ হাজার ১৫৫ জন। সেই পরিস্থিতিতে কালীঘাটের বাসভবনে দলের বিএলএ এবং বিএলএ-২-দের নিয়ে একাধিক বৈঠক করেছেন মমতা। আর অহীন্দ্র মঞ্চের কর্মী সম্মেলনেও ওই সব দায়িত্বপ্রাপ্ত বিএলএ এবং বিএলএ-২-কে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত লোকসভা নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূল প্রার্থী মালা রায় সাড়ে ৬ হাজার ভোটে এগিয়ে থাকলেও পাঁচটি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। তাই ৬৩, ৭০,৭১,৭২,৭৩ নম্বর ওয়ার্ডের ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সভাপতিকে। আর ৭৪,৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন মেয়র ফিরহাদ। তা সত্ত্বেও এই নির্বাচনে কোন নেতার কী দায়িত্ব হবে, কর্মিসভায় সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিতে পারেন মমতা।

Author

আরো পড়ুন:  "বাংলায় ভোটের পুরনো সংস্কৃতি এবার বদলাবে", নির্বাচনের প্রাক্কালে কড়া বার্তা পর্যবেক্ষক সুব্রত গুপ্তর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments