back to top
Thursday, May 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিViolation of Democratic Rights: ধারাবাহিকভাবে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের অভিযোগ শমীকের

Violation of Democratic Rights: ধারাবাহিকভাবে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের অভিযোগ শমীকের

“পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জনসভা ও মিছিল করার জন্য ১০৪ বারেরও বেশি আদালতের অনুমতি নিতে হয়েছে।” রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বিজেপি-র রাজ্য সভাপতি ও রাজ্যসভা সদস্য শমীক ভট্টাচার্য।

দলের রাজ্য সদর দপ্তর, ৬, মুরলীধর সেন লেনে শমীকবাবু অভিযোগ করেন, এছাড়াও শুভেন্দুবাবুকে ১১ মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। এই পরিস্থিতি রাজ্যের সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের বাস্তব অবস্থাকে প্রতিফলিত করে।
যে কোনও গণতন্ত্রের মূল ভিত্তি হল প্রতিবাদের অধিকার। সরকারের ভুল নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনা করা বিরোধী দলের সাংবিধানিক অধিকার।”

শমীকবাবু বলেন, “২০২১ সালে নন্দীগ্রামে জয়লাভ করার পরেও শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করা হয়। তাঁর গাড়িতে পেট্রোল ঢেলে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল।”

Author

আরো পড়ুন:  রবীন্দ্রজয়ন্তীতে শপথের বার্তা, বঙ্গজয়ের পর ‘বাঙালি রূপে’ মোদীর আবির্ভাব
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments