back to top
Sunday, November 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিOl Chiki script controversy: লিপি-কে ভাষা বলে দাবি, মমতাকে শুধরে দিতে আসা...

Ol Chiki script controversy: লিপি-কে ভাষা বলে দাবি, মমতাকে শুধরে দিতে আসা নেতাকে ধমক, কটাক্ষ শুভেন্দুর

অলচিকি লিপি-কে প্রকাশ্য সভায় অলচিকি ভাষা বলে নির্লজ্জভাবে ভুল তথ্য বলা এবং, শুধরে দিতে আসা দলীয় নেতাকে প্রকাশ্যে ধমক দিয়ে বসিয়ে দেওয়ায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন,“ প্রশাসনিক ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে আদিবাসী সমাজের মানুষদের ডেকে এনে, তাদের সামনেই মাননীয়া আপনি অলচিকি লিপির অপমান করে গেলেন এটা সত্যিই ঘৃণ্য ও নিন্দনীয়। অলচিকি লিপি-কে অলচিকি ভাষা বলে নির্লজ্জভাবে ভুল তথ্য বলে গেলেন।

অলচিকি হলো সাঁওতালি ভাষা লেখার জন্যে ব্যবহৃত প্রাতিষ্ঠানিক লিপি, যা ১৯২৫ সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু উদ্ভাবন করেন। আর যখন একজন ব্যক্তি সাহস করে সঠিক তথ্য দিয়ে ভুল সংশোধন করতে এগিয়ে এলেন তখন তাকেই ধমক দিয়ে বসিয়ে দিলেন!
মানে কী? আপনার ভুল ধরলেই অপরাধ? আপনি ভুল বলবেন, আর সবাই মাথা নিচু করে শুনবে?

হিন্দু ধর্মের পুজোর মন্ত্র ভুল, মনীষীদের বাণী ভুল, মতুয়া ধর্মের ঠাকুরের নাম বিকৃত করা থেকে শুরু করে গতকাল রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আদিবাসীদের ডেকে এনে অপমান করা, আর প্রশাসনকে ঢাল বানিয়ে দম্ভ দেখানো, নিজের ভুল সংশোধনের ন্যূনতম শিক্ষা নেই। ভুল স্বীকার করার মানসিকতা নেই। শুধু অহংকার, নাটক আর লোক দেখানো আদিবাসী সম্মান।

আদিবাসী সমাজকে এভাবে অপমান করা শুধুই লজ্জার নয়, এটা সভ্য সমাজের জন্যে কলঙ্ক। ছিঃ মাননীয়া ছিঃ! যে বিষয়ে কিছুই জানেন না, সেই বিষয়ে এত ভুলভাল কথা বলে মানুষকে অপমান করার অধিকার আপনাকে কে দিলো? আদিবাসীরা আর চুপ থাকবে না।

অপমানের জবাব এবার ভোটে দেবে। বাংলা পরিবর্তন চাইছে, আপনার থেকে মুক্তি হলো সমস্ত সমাজের কাছে মুক্তির পথ।”

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: ভবানীপুর বিধানসভা এলাকার আলিপুরে উত্তেজনা, খবর পেয়ে ঘটনাস্থলে শুভেন্দু, পুলিশের সঙ্গে বচসা বিরোধী দলনেতার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments