back to top
Saturday, April 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিCongress Announces Candidates: ঘোষিত হল পশ্চিমবঙ্গে কংগ্রেসের ২৮৪ টি আসনের প্রার্থীর নাম

Congress Announces Candidates: ঘোষিত হল পশ্চিমবঙ্গে কংগ্রেসের ২৮৪ টি আসনের প্রার্থীর নাম

রবিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। অধীররঞ্জন চৌধুরীর উপরই ভরসা করল হাতশিবির। জল্পনা সত্যি করে দূর্গ বলে পরিচিতি বহরমপুরেই তাঁকে প্রার্থী করেছে দল। 

১৯৯৯ সালে প্রথমবার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার আগে ১৯৯১ এবং ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হন। ১৯৯৬-এর পর ২০২৬ সালে অধীর চৌধুরী আরও একবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে, ভবানীপুর বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী প্রদীপ প্রসাদ। রাজ্যের অন্যতম ওজনদার কেন্দ্র এই ভবানীপুর। একদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী অন্যদিকে তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কংগ্রেসের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদকে এবার প্রার্থী করল কংগ্রেস। 

ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভা আসনেও এবার নজর রয়েছে। কারণ এই কেন্দ্র থেকেও এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। এই আসনে কংগ্রেসের প্রার্থী জরিয়াতুল হোসেন। দলের অন্যতম যুব মুখ তিনি। পাশাপাশি কংগ্রেসের প্রার্থী হয়েছেন মৌসম বেনজির নূর। মাসখানেক আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। এমনকী রাজ্যসভার পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। বঙ্গ বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিল। অবশেষে মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন মৌসম।

Author

আরো পড়ুন:  জঙ্গলমহলে জয়ের লক্ষ্যে মমতা: চৈত্রেই তপ্ত পুরুলিয়ার রাজনীতির ময়দান, মমতার নজরে হারানো জমি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments