back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: সোমবার হলদিয়ায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা শুভেন্দুর

Assembly Election 2026: সোমবার হলদিয়ায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা শুভেন্দুর

সোমবার হলদিয়ায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা ঘোষণা করেন, বিজেপি-র রাজ্য সভাপতি ও রাজ্যসভা সদস্য শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে।

এই উপলক্ষে দুপুর ১২টায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, উত্তরপ্রদেশের মন্ত্রী জে. পি. এস. রাঠোর এবং হলদিয়া ও মহিষাদল এলাকার দলের প্রার্থীরা।

শমীকবাবু বলেন, “তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী খুঁজতে হিমশিম খেয়েছে। এ কথা জানিয়ে শমীক ভট্টাচার্য উল্লেখ করেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছেন। এই প্রেক্ষিতে রবিবার পার্টি অফিসে এসে প্রতীক সংগ্রহ করেছেন।

শমীকবাবু এ দিন ৬, মুরলীধর সেন লেনের কার্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, যদিও অধিকাংশ কার্যক্রম বর্তমানে সল্টলেক কার্যালয় থেকে পরিচালিত হয়, তবুও এই কার্যালয়টি দলের “আত্মা” হিসেবে রয়ে গেছে। বহু প্রবীণ নেতা, যেমন হরিপদ ভারতী ও তপন শিকদার, এই কার্যালয় থেকেই কাজ করতেন।

আজ প্রতীক গ্রহণ করার পর শুভেন্দুবাবু ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ভবানীপুরের উদ্দেশ্যে রওনা দেন।

Author

আরো পড়ুন:  Mamata Banerjee: আদ্যন্ত দিদিপন্থী দৈনিকের সম্পাদকীয়তে মাননীয়ার গ্রেফতারের আশঙ্কার প্রশ্ন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments