back to top
Thursday, April 16, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBJP Candidate List: রীতিমত ল্যাজেগোবরে অবস্থা বিজেপি-র, দফায় দফায় মোট পাঁচটি তালিকা...

BJP Candidate List: রীতিমত ল্যাজেগোবরে অবস্থা বিজেপি-র, দফায় দফায় মোট পাঁচটি তালিকা বেরোল

রাজ্যে দল ক্ষমতায় নেই। তা সত্বেও প্রার্থী-তালিকা চূড়ান্ত করতে রীতিমত ল্যাজেগোবরে অবস্থা। শনিবার রাতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পাঁচ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। এই তালিকাতেই তিন কেন্দ্রে সংশোধিত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

কৃষ্ণনগর উত্তরে তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণী অনুপম বিশ্বাস, দম দম উত্তরে সৌরভ সিকদার, মধ্যমগ্রামে অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ার রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই পাঁচ আসনে প্রার্থী দিল বিজেপি।  

এছাড়া, বসিরহাট উত্তর, বিষ্ণুপুর, বেহালা পূর্ব- এই তিন কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তবে পঞ্চম তালিকায় সেখানে মুখ বদল করল পদ্ম শিবির।

বসিরহাট উত্তরে কৌশিক সিদ্ধার্থ, বিষ্ণুপুরে অভিজিৎ সর্দার, বেহালা পূর্বে শঙ্কর  সিকদার- নতুন করে এই তিন কেন্দ্রে প্রার্থীদের নাম জানিয়েছে বিজেপি।

প্রার্থী তালিকা ঘোষণার পরই কর্মী-সমর্থকদের বিক্ষোভ দেখা গেছে বিজেপির পার্টি অফিসে। সেই বিক্ষোভের মুখে পড়েই গুরুত্বপূর্ণ তিন আসনে প্রার্থী বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সূত্রের।

গত ১৫ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম দফায় ১৪৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি। এরপর দফায় দফায় মোট পাঁচটি তালিকা বেরোল। 

Author

আরো পড়ুন:  New Turn in National Politics: জাতীয় রাজনীতিতে নয়া মোড়, ওমর ও সঞ্জয় মমতার পাশে, রহস্যজনকভাবে চুপ কংগ্রেস
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments