অভিনেতা রাহুলের অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে প্রোডাকশন হাউজের কাছে নিরাপত্তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার এই মন্তব্য করেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।
তিনি সংবাদাধ্যমকে বলেন, “প্রোডাকশন হাউজের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অবশ্যই গাফিলতি ছিল। না হলে এরকম একটা প্রাণ কি করে চলে গেল। যে কোনো টেকনিশিয়ান বা কলাকুশলীদের সঙ্গেও এটা ঘটতে পারে। অনেক ক্ষেত্রেই নিয়মবিধি লঙ্ঘন করা হয়।” তাঁরা অবশ্যই প্রোডাকশন হাউজের কাছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইবেন।
রাহুলের মৃত্যুর খবর পাওয়ার পরই রবিবার রাতেই তাঁর বাড়িতে হাজির হন স্বরূপ বিশ্বাস।সোমবার শেষযাত্রাতেও তিনি সঙ্গ দেন। তাঁর কথায় বিরক্তি আর ক্ষোভ দুই ধরা পড়ে। তিনি বলেন, ‘ওখানে অনুমতি দেওয়া হয় না। ওই জায়গাটা এতটাই বিপদজ্জনক। তাহলে ওখানে শ্যুটিং করা হল কেন। আমার এত গুণী একজন শিল্পী চলে গেল। আমার টেকনিশিয়ানের যদি কিছু হত, কলাকুশলীর যদি কিছু হত। কে নেবে এখন দায়িত্ব? এই পরিবারকে কে দেখবে? যে মা তাঁর সন্তান হারাল, ছোট্ট শিশুটা তাঁর বাবাকে হারাল, তার দায়ভার কে নেবে?’
সংবাদমাধ্যমের তরফে জানানো হয় যে, রাহুলের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট বলছে, প্রায় ১ ঘণ্টা জলে ডুবে ছিলেন তিনি। কিন্তু রবিবার প্রযোজনা সংস্থা সম্পূর্ণ বিপরীত কথা বলে এসেছে, তখন স্বরূপবাবু বলেন, ‘এটা প্রাথমিক রিপোর্টে এসেছে? আমি তো অবাক হয়ে যাচ্ছি! আপনার ডিরেক্টর একধরনের কথা বলছে, ম্যানেজার এক ধরনের কথা বলছে, মিডিয়া এক ধরনের কথা বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি কী করে এটা সম্ভব হল।’


Recent Comments