back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিনোদন‘মির্জাপুর: দ্য মুভি’-র ট্রেলার প্রকাশ্যে, গদির জন্য আবার শুরু লড়াই

‘মির্জাপুর: দ্য মুভি’-র ট্রেলার প্রকাশ্যে, গদির জন্য আবার শুরু লড়াই

Sushmita Sengupta: অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘মির্জাপুর: দ্যমুভি-র ট্রেলার। ট্রেলার আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। আবারও মির্জাপুরের গদি নিয়ে লড়াই দেখা যাবে। ক্ষমতা, রাগ, প্রতিশোধ আর পুরনো শত্রুতা—সবকিছুই থাকছে ছবিতে।

ছবিতে আবার দেখা যাবে কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী গুড্ডু পণ্ডিতের চরিত্রে আলি ফজল এবং মুন্না ভাইয়ার চরিত্রে দিব্যেন্দু শর্মা কে। তবে এবার গল্পে নতুন করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন রবি কিষাণ।

ট্রেলারে দেখা যাচ্ছে, মির্জাপুরের গদি নিয়ে আবার সবাই নিজেদের মতো করে লড়াই করছে। কালীন ভাইয়া এখনও নিজের ক্ষমতা ধরে রাখতে চান। অন্যদিকে গুড্ডু পণ্ডিতও নিজের জায়গা ছাড়তে রাজি নয়।

মুন্না ভাইয়ার চরিত্রও ট্রেলারে দেখা গিয়েছে। বাবার সঙ্গে তাঁর সম্পর্কেও সমস্যা রয়েছে। গুড্ডু পণ্ডিতের সঙ্গে তাঁর পুরনো শত্রুতাও আবার সামনে এসেছে। ট্রেলারে দু’জনকে একে অপরের দিকে বন্দুক তাক করতেও দেখা যায়।

তবে এবার রবি কিষাণের চরিত্রটিও বেশ নজর কেড়েছে। তাঁরও লক্ষ্য মির্জাপুরের গদি। কালীন ভাইয়া তাঁকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু রবি কিষাণের চরিত্রকে দেখে মনে হচ্ছে, তিনি এত সহজে পিছিয়ে যাবেন না।

ছবিতে পুরনো অনেক মুখকেই আবার দেখা যাবে। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু, রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠী র মতো অভিনেতারা ফিরছেন। পাশাপাশি কিছু নতুন মুখকেও দেখা যাবে।

‘মির্জাপুর: দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং। ছবিটি ৪ সেপ্টেম্বর ২০২৬ বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। ওয়েব সিরিজের পর এবার সিনেমা হলে মির্জাপুরের গল্প দর্শকদের কতটা ভালো লাগে, সেটাই দেখার।

ট্রেলার দেখে এখন থেকেই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গদির জন্য এই নতুন লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে, তা জানতে অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত।

Author

আরো পড়ুন:  'আরে না রে বাবা…'! বিজেপিতে যোগ দেওয়ার জল্পনায় জল ঢাললেন খোদ অরিজিৎ সিং
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments