রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ প্রশাসনে রদবদল করেছে কমিশন। যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সিইও দপ্তরেও রদবদল করল কমিশন।
দপ্তরের ডেপুটি সেক্রেটারি পদ থেকে সরিয়ে সুব্রত পালকে বদলি করা হল স্বাস্থ্য দপ্তরের সিনিয়র সেক্রেটারি পদে। তাঁর দায়িত্ব দেওয়া হল স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাহুল নাথকে। তবে নির্বাচনের আগে সুব্রত পালকে কেন সরালো হল তা এখনও স্পষ্ট নয়। এদিন কমিশনের সুপারিশ অনুযায়ী সরানো হয়েছে আরও তিন কর্তাকে। এই বিষয়ে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নবান্নের তরফে।
জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সিইও দপ্তরে থাকা নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। তিনি ১৯৯৮ সালের ডব্লিউবিসিএস অফিসার। সুপ্রিয় দাসকে বদলি করে পাঠানো হয়েছে খাদ্য-প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন বিভাগে।
অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব নিতে বলা হয়েছে। এছাড়াও মিঠু সরকারকেও বদলি করা হয়েছে রাজ্যের সংখ্যালঘু-বিষয়ক ও মাদ্রাসাশিক্ষা দপ্তরের যুগ্মসচিব পদে।
প্রসঙ্গত, কয়েকদিনে একাধিক বিএলও-সহ বেশ কয়েকজন পর্যবেক্ষককে বদলে দেওয়া হয়। এমনকী রবিবার রাতেও নন্দীগ্রাম, ভবানীপুর-সহ একাধিক থানার ওসিকে বদল করে কমিশন।


Recent Comments