back to top
Wednesday, July 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিহুমকি দিলে দ্রুত পদক্ষেপ, অন্যথায় নজিরবিহীন শাস্তি, পুলিশকে হুঁশিয়ারি ইসি-র (EC)

হুমকি দিলে দ্রুত পদক্ষেপ, অন্যথায় নজিরবিহীন শাস্তি, পুলিশকে হুঁশিয়ারি ইসি-র (EC)

নিজেদের এলাকার মধ্যে যদি কোনও বিস্ফোরক উদ্ধার হয় বা কেউ ভয় দেখানোর কৌশল অবলম্বন করে, তা হলে সংশ্লিষ্ট ওসি বা আইসি-কে নজিরবিহীন পরিণতির মুখে পড়তে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তাই এই সমস্ত ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করতে হবে।
দ্বিতীয় দফার ভোটের আগে, রবিবার পুলিশকে এরকম হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন (ইসি)।

কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার পুলিশ এবং নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এদিন বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে হওয়া এই বৈঠকে পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়। কমিশন সূত্রে খবর, ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতার পুলিশ কমিশনার (সিপি), পুলিশ সুপার (এসপি), ওসি, আইসি-সহ সব পুলিশ আধিকারিকদের কড়া বার্তা দেওয়া হয়।

এদিনের বৈঠকে ছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার ডিইও এবং পর্যবেক্ষকেরা।

Author

আরো পড়ুন:  ”মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন”, ডিএ রায়কে স্বাগত জানালেন শুভেন্দু
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments