back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমালদার ঘটনার নেপথ্যে মমতার লাগাতার উস্কানি এবং তোষণের রাজনীতিকে দায়ী করলেন সুকান্ত

মালদার ঘটনার নেপথ্যে মমতার লাগাতার উস্কানি এবং তোষণের রাজনীতিকে দায়ী করলেন সুকান্ত

মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার উস্কানি এবং তোষণের রাজনীতির কারণে” মালদায় এরকম ঘটনা ঘটল বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে, জুডিশিয়াল আধিকারিকদের উপরেও এই ধরনের প্রাণঘাতী আক্রমণ সংঘটিত হয়!

প্রথমে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও, লাগাতার হুমকি, ভীতি প্রদর্শন — তারপর পরিকল্পিতভাবে গাড়িতে আক্রমন। পথে বিভিন্ন স্থানে বাঁশ ফেলে রেখে জুডিশিয়াল আধিকারিকদের গতিরোধের অপচেষ্টা এবং তারপর প্রকাশ্যে ইট-পাথর, লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর!

আর এই সমস্ত কিছুর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি, যা তিনি প্রকাশ্যে প্রতিনিয়ত চালিয়ে গেছেন। আজকের এই অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টির জন্য নিজের সাংবিধানিক আসনের নূন্যতম মর্যাদা না রেখে তিনি ক্রমশ উস্কানি দিয়ে গেছেন তোষণের রাজনীতি করার জন্য।

এই গুরুতর ঘটনার প্রেক্ষিতে অবিলম্বে কঠোর ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমি ভারতের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।”l

Author

আরো পড়ুন:  Supreme Court Message: ভোট দেওয়া অধিকার, বাধ্যবাধকতা নয়—স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments