Om Shankar Bhatta: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন এবং সেই সংক্রান্ত আইনি প্রক্রিয়াকে ঘিরে দিল্লিতে উত্তেজনা ছড়িয়েছে। এই আন্দোলন সংক্রান্ত মামলাগুলির শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট । প্রশাসন সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী নেতাদের দায়ের করা আবেদনে একাধিক পদ্ধতিগত ত্রুটি চিহ্নিত করা হয়েছে।
রাহুল গান্ধী-সহ ১১ জন বিরোধী রাজনৈতিক নেতার দায়ের করা আবেদনে পদ্ধতিগত ত্রুটি খুঁজে পেয়েছে আদালত। আবেদনকারীদের সেই ত্রুটিগুলি দ্রুত সংশোধন করে নতুন করে আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ দেখাতে গিয়ে মঙ্গলবার আটক হয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র তিন শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস এবং অজিঙ্ক শিন্ডে। তাঁরা জাতীয় পতাকা হাতে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ব্যারিকেড ভেঙে নিষিদ্ধ এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে স্থানীয় থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, যন্তর মন্তরে বিক্ষোভ ও সমাবেশের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় নিরাপত্তা ব্যাপক হারে বাড়ানো হয়েছে এবং বিভিন্ন মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে। তবে পুলিশি বাধার মুখে দাঁড়িয়েও আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছেন সিজেপি নেতার।

Recent Comments