back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসিইও দফতর ঘেরাও: এফআইআর দুই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

সিইও দফতর ঘেরাও: এফআইআর দুই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রাতে সিইও মনোজ আগরওয়াল (মুখ্য নির্বাচনী আধিকারিক) দফতর ঘেরাওয়ের ঘটনায় এবার কড়া আইনি পদক্ষেপ করল পুলিশ।কলকাতা পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর-সহ মোট ছ’জনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এখবর জানা গিয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে ১৩ স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী অফিসারের দফতরের সামনে পতাকাধারী প্রচুর রাজনৈতিক কর্মী সমবেত হয়। বিধানসভা নির্বাচনের আবহে খোদ সিইও দফতরের সামনে এ হেন বিশৃঙ্খলা নিয়ে শুরু থেকেই সরব ছিল নির্বাচন কমিশন।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের তালিকায় রয়েছেন পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচিন সিং। এ ছাড়াও মইদুল, মহম্মদ ওয়াসিম, চন্দ্রকান্ত সিং এবং মহম্মদ রিজওয়ান আলির নামেও নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

সিইও-র বিরুদ্ধে প্ররোচনামূলক স্লোগান দেওয়ার পাশাপাশি দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ জানালেও, তাঁরা তা কর্ণপাত করেননি বলে এফআইআর-এ উল্লেখ করা হয়েছে। এমনকি কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

Author

আরো পড়ুন:  SIR: ডব্লুবিসিএসইওএ-র বিবৃতির কড়া প্রতিবাদ নির্বাচন কমিশনের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments