back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিএসআইআর এর ষড়যন্ত্রে মুখ্যমন্ত্রীও গভীরভাবে জড়িত, কটাক্ষ এপিডিআর-কর্তার

এসআইআর এর ষড়যন্ত্রে মুখ্যমন্ত্রীও গভীরভাবে জড়িত, কটাক্ষ এপিডিআর-কর্তার

অশোক সেনগুপ্ত

পুলিশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসআইআর-বিরোধী আন্দোলনে ধৃতদের কাউকে যেন ছাড়া না হয়। এতে আবারও পরিস্কার হলো এসআইআর এর ষড়যন্ত্রে তিনিও কত গভীরভাবে জড়িত। কারণ এসআইআর এর বিরুদ্ধে সমস্ত আন্দোলনে তাঁর প্রশাসন বাধা দিয়েছে। বৃহস্পতিবার রাতে এই অভিযোগ করেছেন এপিডিআর-এর রাজ্য সম্পাদক রঞ্জিত শুর।

রঞ্জিতবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “মোথাবাড়ির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া অত্যন্ত আপত্তিকর। তিনি মুর্শিদাবাদে আগেও এসআইআর বিরোধী প্রচারকারীদের গ্রেফতার করেছে। ফেসবুকে এসআইআর এর বিরুদ্ধে লেখালেখির জন্য আমাদের বহুজনের ফেসবুক একাউন্ট পুলিশ দিয়ে বন্ধ করে দিয়েছেন। এখনও সেগুলি বন্ধ।
মালদা জুড়ে এসআইআর-এর বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে গোটা রাজ্যের এসআইআর-বিরোধী মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে।

কারা এই আন্দোলন পরিচালনা করছে জানা নেই। কিন্তু গণ আন্দোলনই রাস্তা। রাস্তাই একমাত্র রাস্তা এটা শুধু মুখের বানী না রেখে তাঁরা করে দেখিয়েছেন। আবারও দ্বিধাহীন অভিনন্দন তাঁদের। নিজেদের অস্তিত্বের সংকটে আজ যদি মরণপণ আন্দোলন না করে কবে করবে!

আর একটা কথা, গোটা আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। হিংসা ছড়িয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।অথচ মোথাবাড়ি এলাকায় নির্বিচার গ্রেফতারি শুরু হয়েছে। বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের সবার নি:শর্ত মুক্তি দাবি করছি।

Author

আরো পড়ুন:  Kalyan-Mahua conflict: কল্যাণ-মহুয়া দ্বন্দ্ব কি শেষ? সাগরিকা ঘোষের বিয়েবাড়িতে উষ্ণ মেলবন্ধনের ইঙ্গিত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments