back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিCM blames Centre for Buniadpur wagon project closure: বুনিয়াদপুরের ওয়াগন প্রকল্প বন্ধে...

CM blames Centre for Buniadpur wagon project closure: বুনিয়াদপুরের ওয়াগন প্রকল্প বন্ধে কেন্দ্রকে দোষ, তোপ মুখ্যমন্ত্রী মমতার

নিজস্ব সংবাদদাতা: বুনিয়াদপুরের ওয়াগন ফ্যাক্টরি প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকেই দায়ী করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার বালুরঘাটের হরিরামপুর বিধানসভার হাজারিপাড়া মাঠে জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন তিনি।

এদিনের সভায় উপস্থিত ছিলেন হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, বালুরঘাটের প্রার্থী অর্পিতা ঘোষ, গঙ্গারামপুরের গৌতম দাস, কুমারগঞ্জের তোরাফ হোসেন মণ্ডল, তপনের চিন্তামণি বিহা ও রেখা রায়। জনসমাগমে ভরা সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একলাখি-বালুরঘাট রেল প্রকল্প দীর্ঘদিনের দাবি ছিল এবং রেলমন্ত্রী থাকাকালীন তিনিই সেই প্রকল্প শুরু করেছিলেন।

তিনি আরও দাবি করেন, বালুরঘাটে নাট্য একাডেমি, মিউজিয়াম এবং বুনিয়াদপুরে ওয়াগন ফ্যাক্টরি গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণেই সেই প্রকল্পগুলি বাস্তবায়িত হয়নি। এ প্রসঙ্গে নাম না করে বালুরঘাটের বিজেপি সাংসদের ভূমিকাতেও প্রশ্ন তোলেন তিনি।

বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা ভদ্রলোক বা ভালো মানুষকে গুরুত্ব দেয় না।” পাশাপাশি বালুরঘাটের প্রাক্তন বিধায়ক অশোককুমার লাহিড়ীর প্রশংসাও শোনা যায় তাঁর বক্তব্যে।

সভা থেকে অতীতের স্মৃতিচারণও করেন তৃণমূল সুপ্রিমো। বাম আমলে কুমারগঞ্জে ছাত্র পার্থ সিংহ রায়ের মৃত্যুর প্রসঙ্গ তুলে তৎকালীন পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি বুনিয়াদপুর পুরসভা গঠন, বাসস্ট্যান্ড নির্মাণ, বালুরঘাটে মার্কেটিং হাব তৈরি-সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন।

Author

আরো পড়ুন:  President Droupadi Murmu: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দার্জিলিং সফরে প্রোটোকল ভঙ্গ, আগেই সতর্ক করেছিলেন জেলা আধিকারিকরা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments